×

Calcutta Television Network

ভোলেনাথের দর্শনে গেলেন 'মা' সিরিয়ালের ঝিলিক! কী বললেন অভিনেত্রী শ্রীতমা?

ভোলেনাথের দর্শনে গেলেন 'মা' সিরিয়ালের ঝিলিক! কী বললেন অভিনেত্রী শ্রীতমা?

28 May 2025 , 06:25:50 pm

এক সময়ের 'মা' সিরিয়াল বাংলার ধারাবাহিক প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সেই সময়ে ঝিলিক নামের চরিত্রটি দর্শকদের কাছে বেশ পরিচিতি পেয়েছিল। সিরিয়ালে ছোট ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল তিথি বসু এবং বড় ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিল শ্রীতমা ভট্টাচার্য। তবে, আজ ২০২৫-এ দাঁড়িয়েও ঝিলিক চরিত্রের জনপ্রিয়তা একটুও কমেনি। বাংলার দর্শকেরা যেখানেই শ্রীতমা কিংবা তিথিকে দেখতে পায় ঝিলিক বলেই ডাক দেয়। সম্প্রতি, বড়ো ঝিলিক অর্থাৎ শ্রীতমাকে দেখা গেল তারকেশ্বর মন্দিরে।

আজ সকালে অভিনেত্রী তাঁর মাকে নিয়ে সকাল সকাল পুজো দিতে মহাদেবের কাছে পৌঁছে যায়। প্রসঙ্গত, এর আগেও শ্রীতমাকে দেখা গেছে ভিন্ন পুজোপাঠে যোগ দিতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, "এটা একটা অন্যরকম অনুভূতি। আমি এর আগেও এসেছি। আমার বাবা থাকাকালীন বাবার কাছে আসা হয়েছে শেষ বার, সেটা কোভিডের আগে।" শ্রীতমা আরো বলেন, "অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম আসবো আসবো, বাবা না টানলে তো আসা যায় না। সব থেকে বড় কথা হচ্ছে এই অনুভূতিটা আলাদা করে বোঝানোর নয়। ঈশ্বরের কাছে আসার অনুভূতিটাই আলাদা। আমি চাইলেই তার কাছে পৌঁছতে পারব না। তাকে চাইতে হবে আমাকে তার কাছে পৌঁছানোর জন্য আমার হাজার প্রার্থনা তার কাছে গিয়ে পৌঁছলে তবে আমি একবার আসতে পারবো। সে হয়তো চেয়েছে তাই আমি তার কাছে আসতে পেরেছি।"

বর্তমানে, অভিনেত্রীকে দেখা যাচ্ছে 'তেঁতুলপাতা' ধারাবাহিকে। এই সিরিয়ালে শ্রীতমা পার্শ্ব চরিত্রেও অভিনয় করলেও তিনি বিশেষভাবে নজর কেড়েছেন দর্শকদের। এর আগে অভিনেত্রী 'মা', 'অগ্নিপরীক্ষা', 'ইচ্ছে যদি', 'প্রথম কাদম্বিনী', 'লালকুঠি', 'সোহাগ জল'-এর মতো জনপ্রিয় সিরিয়ালে। ধারাবাহিক ছাড়াও অভিনেত্রীকে ভিন্ন ওয়েব সিরিজেও দেখা গেছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN