বিশ্বের অন্যতম জনপ্রিয় আমেরিকান ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে 'মিস্টার বিস্ট' নামেই সমধিক পরিচিত, সম্প্রতি তাঁর ভারত সফরের কিছু চমৎকার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টটি মুহূর্তের মধ্যে ভারতীয় অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। ছবিতে তাঁকে ভারতের বিনোদন ও ক্রীড়া জগতের অন্যতম বড় তারকাদের সঙ্গে দেখা গেছে।
শেয়ার করা ছবিগুলোতে জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুরের পাশাপাশি ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং দেশের বেশকয়েকজন শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা গেছে। উল্লেখ্য, কিছুদিন আগে মুম্বাইতে রণবীর কাপুরের আসন্ন ও অত্যন্ত প্রতীক্ষিত ছবি 'রামায়ণ'-এর একটি বিশেষ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন এই গ্লোবাল ইউটিউবার।
ভারতের ঐতিহ্য ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি নিজের সোশাল হ্যান্ডেলে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "ভারতের এই সফরটি দারুণ এবং অসাধারণ ছিল"। গ্লোবাল ডিজিটাল স্টার এবং ভারতীয় সংস্কৃতির এই মেলবন্ধন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উন্মাদনাকে কয়েক গুন্ বাড়িয়ে দিয়েছে।