Calcutta Television Network

চুক্তিতে সই করেও অসহযোগিতা? দক্ষিণী সুপারস্টার ধনুষকে আইনি নোটিস প্রযোজনা সংস্থার

চুক্তিতে সই করেও অসহযোগিতা? দক্ষিণী সুপারস্টার ধনুষকে আইনি নোটিস প্রযোজনা সংস্থার

14 February 2026 , 01:02:27 pm

বিনোদন জগত সম্বন্ধে যাঁরা আগ্রহী রয়েছেন, তাঁরা প্রায় অনেকেই চেনেন সুপারস্টার দক্ষিণী সুপারস্টার ধনুষকে। কখনও সিনেমাতে সাফল্য পাওয়ার জন্য,আবার কখনও ব্যাক্তিগত জীবনের জন্য বার বার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অভিনেতা। বর্তমানে, শোনা যাচ্ছে ধনুষের নাম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানা যাচ্ছে, এবার নাকি অভিনেতা আইনি জটে পরে গিয়েছেন। এমনকি, তাঁর থেকে চাওয়া হয়েছে জরিমানা হিসাবে মোটা অঙ্কের টাকা। চলুন, ব্যাপারটা তাহলে একটু খোলসা করে বলা যাক। 

দক্ষিণী এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ থেকে প্রায় ১০ বছর আগে অর্থাৎ ২০১৬সালে প্রযোজনা সংস্থা থেনানডালের সঙ্গে অভিনেতার একটি ছবির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই ছবিতে অভিনয় করার পাশাপাশি তা পরিচালনা করা কথাও ছিল তাঁর। কিন্তু, সেই ছবির শুটিং গত ১০ বছরেও শুরু হয়নি। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং আটকে রাখার জন্য সুপারস্টারের উপর বিরক্তি প্রকাশ করে তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। এখানেই শেষ নয়, অভিনেতার থেকে চাওয়া হয়েছে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ।

অন্যদিকে আবার, শোনা যাচ্ছে ছবির চিত্রনাট্যতে প্রযোজনা সংস্থা পরিবর্তন করতে চাইলে তা থেকে সরে দাঁড়ান ধনুষ। ছবির জন্য কোনও সহযোগিতা না করায় কাজ আটকে যায়। সিনেমার নির্মাতারা অভিনেতাকে আইনি নোটিস পাঠিয়ে দাবি করছেন, দীর্ঘদিন ধরে ছবির কাজ আটকে থাকার জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছে টিমের বাকি সদস্যের। তাই, অভিনেতাকে এই কারণে ক্ষতিপূরণ দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিনেতা যদি ক্ষতিপূরণ দিতে না পারে তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। নির্মাতাদের তরফের আইনজীবী জানাচ্ছেন, ধনুষ ছবির চুক্তি সই করেও কাজে অসহযোগিতা করেছেন। অভিনয় জগতে এতকিছু আলোচনা হলেও অভিনেতা স্বয়ং এই বিষয়ে মুখ খোলেননি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN