×

Calcutta Television Network

১৯ বছর পর ভারতের মঞ্চ কাঁপাতে আসছেন পপ-তারকা শাকিরা! কোন শহরে অনুষ্ঠান করবেন গায়িকা?

১৯ বছর পর ভারতের মঞ্চ কাঁপাতে আসছেন পপ-তারকা শাকিরা! কোন শহরে অনুষ্ঠান করবেন গায়িকা?

22 February 2026 , 10:55:50 am

শাকিরা, ল্যাটিন মিউজিক দুনিয়ার এই গায়িকাকে নতুন প্রজন্ম চেনে না এমন মানুষ বিশ্বে খুব কমই রয়েছে। যেসব পপ গানের শ্রোতারা আছেন, তাঁদের কাছে শাকিরা হলেন অন্যতম জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে একজন। শাকিরা ভক্তদের কথায়, তিনি যখন মঞ্চে থাকেন তখন নাকি এক আলাদাই জাদুর কাঠি ছুঁইয়ে দেয় শ্রোতাদের মনে। এই শাকিরা আবার গানের পাশাপাশি নাচেও সমানতালে দক্ষ। বর্তমানে শোনা যাচ্ছে, দীর্ঘ ১৯ বছর পর ফের ভারতে অনুষ্ঠান করতে চলেছেন এই পপ তারকা। প্রসঙ্গত ২০০৫ সালে পপ ঘরানার ‘হিপ্‌স ডোন্ট লাই’ নামের এক গান মুক্তি পেয়েছিল শাকিরার। সেই সময় এই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তায় লাভ করেছিল। 

‘হিপ্‌স ডোন্ট লাই’ এই গানটি গাওয়ার পাশাপাশি নাচের ভিডিও করতে দেখা গেছে তাকে। এই গানে তাকে আবার ‘হিপ শেকিং’ নামের বিশেষ এক নাচের ভঙ্গিমাতে তালে তাল মেলাতে দেখা গেছে। শোনা যাচ্ছে, এবার ভারতে এসে দিল্লি এবং মুম্বইতে শিল্পী অনুষ্ঠান করবেন। এর আগে অবশ্য ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরের জন্য ভারতে আসা হয়েছিল তাঁর। তবে, এইবারের আসাতে তিনি কেবল অনুষ্ঠানে করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়াম এবং মুম্বইয়ের মহালক্ষী রেসকোর্সের মাঠে অনুষ্ঠান করবেন। এখন খুব স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে বিশ্বখ্যাত এই পপ তারকার গানের শোয়ের টিকিটের দাম কত হবে? 

প্রসঙ্গত, টিকিট বুকিং শুরু হবে আগামী ১ মার্চ থেকে। এখনও পর্যন্ত সঠিকভাবে টিকিটের দাম জানা যায়নি। তবে, টিকিটের দাম যে আকাশছোঁয়া হতে পারে তা অনেকেই মনে করছেন। প্রসঙ্গত, গত বছর এই ভারতের বুকে অনুষ্ঠান করে গিয়েছে লিঙ্কিং পার্ক, এনরিকে, দুয়ালিপা, এড শিরানের মত খ্যাতিসম্পন্ন শিল্পী এবং একাধিক আন্তর্জাতিক ব্যান্ড। তবে তুলনা করলে দেখা যাবে উপরে উক্ত শিল্পীদের তুলনায় শাকিরার জনপ্রিয়তা অনেক গুনেই বেশি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN