Calcutta Television Network

শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা? 'ডন ৩' নিয়ে তুঙ্গে জল্পনা, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা? 'ডন ৩' নিয়ে তুঙ্গে জল্পনা, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

5 February 2026 , 12:14:41 pm

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড এই অভিনেত্রীর পরিচিতি তৈরি করলেও এখন তাঁর বাস সুদূর হলিউডে। এক কথায় বলতে গেলে, বিয়ের পর থেকে অভিনেত্রীকে হিন্দি সিনেমা তেমন কাজ করতে দেখা যায়নি। তবে, হলিউডের একাধিক সিনেমা কিংবা সিরিজে তাকে প্রায়শই কাজ করতে দেখা যায়। এদিকে এবার বর্তমানে শোনা যাচ্ছে, দীর্ঘদিন বাদে নাকি বলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে ভারতের রুপালী পর্দায় শেষবারের মতো দেখা গেছিল ২০১৯ সালে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে। এর মাঝে কেটে গিয়েছে ছয়টি বছর। এই কতগুলো বছরে একাধিক হলিউডের কাজে ব্যস্ত থাকায় ভারতীয় ছবিতে ফেরার সুযোগ পাননি তিনি। তবে এবার একেবারে ভিন্ন রূপে ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন নায়িকা। জানা যাচ্ছে, ইতিমধ্যে নাকি মাসখানেক ধরে পরিচালক রাজা মৌলীর ছবি 'বারানসী'র জন্য ভারতে বারে বারে আসা-যাওয়া করছেন তিনি। 

এইসব কিছুর মাঝেই শোনা গেল, আগামী দিনে বহু প্রতীক্ষিত দুই ছবির ফ্রাঞ্চাইজিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। প্রথম সিনেমাটি হল ফারান আখতারের 'ডন ৩' এবং দ্বিতীয় সিনেমাটি হল 'কৃশ ৪'। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সত্যিই কি পর পর এতগুলো ভারতীয় সিনেমাতে দেখা যাবে 'দেশি গার্ল'কে? এই বিষয় নিয়ে খোদ মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রসঙ্গত, 'কৃশ' কিংবা 'ডন' ভারতীয় সিনেমার অন্যতম সফল সিনেমা। এই দুই সিনেমার একটিতে দেখা যাবে শাহরুখ খানকে এবং অন্যটিতে দেখা যাবে ঋত্বিক রোশনকে। নিঃসন্দেহে বলা যেতে পারে, তার সঙ্গে আলাদা মাত্রা যোগ করবেন অভিনেত্রী। তবে কি সত্যিই অভিনেত্রীকে উল্লেখিত সিনেমাগুলোতে দেখা যাবে? জল্পনার আবহে এই বিষয়টিকে পুরোপুরিভাবে উড়িয়ে দেন। 

বলাই বাহুল্য, বেশ কয়েকদিন আগে বহু প্রতীক্ষিত ফারহানের পরিচালিত ডন সিনেমার ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়েছে রণবীর সিং। তবে, এই সিনেমার জন্য কিং খান রেখেছে আবার অন্য শর্ত। অভিনেতা জানিয়েছে অ্যাটলি যদি পরিচালকের আসনে বসেন তবেই এই সিনেমাতে কাজ করবেন। জানা যাচ্ছে, 'ডন' সিনেমাতে জন্য নাকি আগে অভিনয় করার কথা ছিল কিয়ারা আডবানির। তবে সম্প্রতি জানা যাচ্ছে, ডনের ফ্রাঞ্চাইজিতে শাহরুখ খান ফিরতেই তিনিও নাকি এখন চান প্রিয়াঙ্কা যেন ফিরে আসে। প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'ডন' হোক কিংবা কৃশ, এই দুই সিনেমার কোন ফ্রাঞ্চাইজিতেই তিনি আপাতত কাজ করছেন না। প্রবাদে আছে, পুরনো চাল ভাতে বাড়ে! তবে এই কথা মাথায় রেখেই কি ফারহান চাইছেন এই সিনেমাতে পুরনো টিমকে ফিরিয়ে আনতে। 

জানা যাচ্ছে এই সিনেমা করতে গিয়েই বাদশা এবং দেশি গার্ল নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। সেই সময় অবশ্যই এই দুই তারকাকে নিয়ে তোলপাড় হয়েছিল বিটাউন। এইসব কারণেই নাকি কোনঠাসা হাওয়া প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে গুটিয়ে নতুন ইনিংস শুরু করেছিলেন হলিউড মহলে। এখন যদি এতগুলো বছর বাদে আবারও শাহরুখ-প্রিয়াঙ্কার জুটি বাঁধে তাহলে দর্শকেরা রীতিমত পুরনো সেই নস্টালজিয়া উপভোগ করবেন। কিন্তু, বলিউডের কাজ করার ইচ্ছা থাকলেও অভিনেত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আপাতত তিনি মহেশবাবুর সঙ্গে 'বারানসী' সিনেমার শুটিং উপভোগ করছেন। অভিনেত্রী আরও বলেন, সামনেই আসতে চলেছে উত্তেজনা পূর্ণ সময়। 'বারানসী' প্রথম ছবি যা কিনা তাকে ভারতের সিনেমা করার জন্য বাধ্য করেছে। তবে সব থেকে উপভোগ করেছেন তিনি নাচ করতে। কারণ, হলিউডের এমন নাচ করার সুযোগ তিনি পান না।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN