Calcutta Television Network

সাদা-হলুদ পোশাকে গায়ে হলুদের সাজে রণজয়-শ্যামৌপ্তি! বিয়ের সন্ধ্যায় কেমন সাজছেন টলিউড জুটি?

সাদা-হলুদ পোশাকে গায়ে হলুদের সাজে রণজয়-শ্যামৌপ্তি! বিয়ের সন্ধ্যায় কেমন সাজছেন টলিউড জুটি?

14 February 2026 , 04:18:45 pm

এই বছরের প্রায় প্রথম থেকে অনেকেই জানত যে, ভালোবাসার সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলিপাড়ার মিষ্টি জুটি রণজয়-শ্যামৌপ্তি। বলাই বাহুল্য, ইতিমধ্যেই এই জুটির আইবুড়োভাতের বেশ কিছু ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এমনকি, হবু দম্পতির গায়ে হলুদের ফটোও প্রকাশ্যে এসেছে। এক কথায় বলতে গেলে, বিয়ের নানা মুহূর্তের ছবি দেখার জন্যই দিন গুনছিলেন তাঁদের বহু অনুরাগীরা। প্রকাশ্যে আসা গায়ে হলুদের ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পরনে রয়েছে সাদা ও হলুদ রংয়ের পোশাক। দুজনেই একে অপরের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ফটো তোলেছেন।

আবার, কনের হাতে শাঁখা-পলাও দেখতে পাওয়া গেছে। আর, মাত্রা কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই, সন্ধ্যে নামতে না নামতেই গোধূলি লগ্নে বিয়ের পিঁড়িতে বসবে দুজনে। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলে বসবে বিয়ের আসর। বিয়ে হওয়ার জায়গাতেই হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। প্রেম দিবস অর্থাৎ বিয়ের দিন সকালে গায়ে হলুদের ছবি দেখেই বোঝা গেল, তাঁরা একে অপরের দিকে তাকিয়ে প্রেমের সাগরে ডুব দিয়েছেন।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিয়ের দিনের সন্ধ্যার জন্য কেমন হয়েছে প্রস্তুতি? এই প্রসঙ্গে শহরের এক সংবাদ মাধ্যমকে হবু দম্পতি জানিয়েছিলেন, বিয়ের দিন সন্ধ্যায় যুগলের পরনে থাকবে অনুশ্রী মালহোত্রার পোশাক। কনে অর্থাৎ শ্যামৌপ্তির পরনে থাকবে টুকটুকে লাল রংয়ের বেনারসি। শাড়ির আঁচলে আবার দেখা যাবে গোল্ডেন-রঙা গাছকৌটোর কাজ। অন্যদিকে, আবার রণজয় বিষ্ণুর পরনে থাকবে অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবি। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN