সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রণবীর সিংয়ের। একে ব্যাক্তিগত জীবনের সমস্যা জর্জরিত অভিনেতা, তার ওপরে অভিনয় জগতেও ‘ডন ৩’ সিনেমার জন্য ফারহান আখতারের সঙ্গে ঝামেলা লেগেই রয়েছে। উল্লেখিত সিনেমার জন্য অভিনেতার কাছ থেকে ছবির পরিচালক ও প্রযোজনা সংস্থা ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। গত বছর 'ধুরন্ধর' সাফল্য অর্জন করার পর, আচমকাই ‘ডন ৩’ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আর, তারপর থেকেই বি-টাউনে বিতর্কের সূত্রপাত হয়।
শোনা যায়, 'ডন ৩' সিনেমার জন্য চুক্তিতে সই করে বেশ কিছুটা কাজ কিছুটা এগিয়েছিল। কিন্তু, ছবির শুটিং শুরু হয়নি। এমন সময় সিনেমা তৈরী হওয়ার শেষ মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসেন অভিনেতা। সেই কারণেই সিনেমার প্রযোজনা সংস্থা ও ফারহান তাঁর থেকে কোটি কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে বসেন। এই বিষয় নিয়ে আবার রণবীর ও ছবি নির্মাতাদের মধ্যে বৈঠকও হয়েছিল। সেই আলোচনাতে দীপিকার স্বামী জানান, নির্মাতাদের কোনও রকমের ক্ষতির জন্য তিনি কোনও ভাবেই দায়ী নন। এখানেই শেষ নয়, মধ্যস্থতা করে বিষয়টি মেটানোর জন্য জল গড়িয়েছে প্রযোজকদের গিল্ড পর্যন্ত।
জানা হচ্ছে, গিল্ড বিষয়টি থেকে সরে এসেছে। উল্টে গিল্ড দুই পক্ষকে আইনি সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে, আবার দুই পক্ষই তাঁরা তাঁদের সিদ্ধান্ত থেকে অনড়। নির্মাতাদের কথা অনুযায়ী, তাঁদের নাকি প্রি-প্রোডাকশনের কাজ অনেকটা এগিয়েছে। রণবীরের সঙ্গে চুক্তি হওয়ার পরেই তাঁরা ছবির কাজ এগোন। অন্যদিকে, অভিনেতা বলছে তিনি একটা টাকাও নেননি প্রযোজকদের থেকে। এমনকি, তিনি মনে করেন না কোনোভাবেই তিনি কারোর আর্থিকভাবে ক্ষতি করেছে। শোনা যাচ্ছে, তাও নাকি অভিনেতা সৌজন্য ও নিজের ভাবমূর্তির কথা ভেবে এই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজিও হয়েছিলেন। কিন্তু, এই বিষয়ে সম্মতি নেই ফারহানের। অবশ্য, এই খবর বলিউডের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
প্রসঙ্গত, ফারহার এই ছবির ঘোষণা করেছিল সেই ২০২৩সালে। সৃজনশীল মতবিরোধের জন্যই নাকি অভিনেতা এই চিবি থেকে রণবীর বেরিয়ে আসেন। সূত্রের খবর, রণবীরের এই ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি। অভিনেতা চিত্রনাট্যের জন্য বহুবার পরিবর্তনের কথা বলেছিলেন। অন্যদিকে প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী, প্রথমে যে চিত্রনাট্য ঠিক হয়েছিল, তাতেই রাজি হয়েছিলেন রণবীর। এইসব বিষয় নিয়ে অবশ্য অভিনেতা কোনও মন্তব্য প্রকাশ করেননি।