চলতি মাসের ২৬ তারিখে নাকি তাঁদের বিয়ে হতে চলেছে, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। কথা হচ্ছে বিজয়-রশ্মিকার। বি-টাউনে এখন একটাই চর্চা, এই তারকা যুগলের বিয়ে আদৌ কি বিয়ে করছে চলেছে? বিয়ে করলেও তার প্রস্তুতি কেমন চলছে? এক কথায় বলতে গেলে, দুই তারকাদের নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহের কোনও শেষ নেই। এরই মাঝে কিছুদিন আগে এই সেলিব্রিটি জুটি রোম থেকে ঘুরে এলেন। সেই সময় অনেকেই বলছিল, তাঁরা নাকি তাঁদের ‘অবিবাহিত পর্ব’ উদ্যাপন করতে গিয়েছিলেন।
এই সূত্র ধরে বলা ভালো, বর্তমানে শোনা যাচ্ছে বিজয়ের সঙ্গে প্রথম চুম্বনের স্মৃতিচারণ করলেন রশ্মিকা। ‘গীত গোবিন্দম’ ছবির সেট থেকে আলাপ দুই জনের, একথা কমবেশি অনেকেই জানেন। মূলত, শুটিং ফ্লোর থেকেই শুরু হয় তাঁদের প্রেম কাহিনী। সেই সময় আবার অভিনেত্রীর রক্ষিত শেট্টির সঙ্গে সদ্য বিয়ে ভেঙেছে। তবে, নিন্দুকেরা বলেন, বিজয়ের সঙ্গে নায়িকার সম্পর্ক থাকার জন্যই নাকি আগের বিয়ে ভেঙে যায় অভিনেত্রীর। এই ছবি করতে গিয়েই রশ্মিকা প্রথম চুম্বন করেন বিজয়কে।
তবে, শোনা যায়, সেই চুম্বন নাকি খুব একটা সুখকর ছিল না, বরং ছিল অস্বস্তির। একবার এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, চুম্বনের সময় খুব অস্বস্তি হচ্ছিল। ইউনিটের ২০০ জন লোকের সামনে এমন দৃশ্য তাঁদের করতে হয়েছে। তাঁর সঙ্গে বিজয়ও খুব অস্বস্তিতেই ছিলেন। যদিও পুরোটাই খুব প্রফেশনালভাবে হয়েছিল। বলাই বাহুল্য, দীর্ঘ পাঁচবছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ছাঁদনাতলায় বিজয়-রশ্মিকা।