আজ ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবস। আর, এই ভালবাসার দিনেই টলিউড ইন্ডাস্ট্রির দুই অভিনেতা-অভিনেত্রী চার হাত এক হতে চলেছে। কথা হচ্ছে, টেলি জগতের জনপ্রিয় দুই মুখ রণজয় বিষ্ণু এবং শ্যামোপ্তি মাডলি। ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে ভালোবাসা এবং তা পরবর্তীতে সম্পর্কে পরিণতি পাওয়া, পুরোটাই যেন তাদের কাছে স্বপ্নের মত। প্রসঙ্গত, বিয়ে নিয়ে সকলেরই নানা ধরনের স্বপ্ন থাকে। তেমনই আর পাঁচটা হবু দম্পতিদের মতো এই তারকা জুটিরও নিজেদের বিয়ে নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, রণজয়ের হবু পত্নীর বিয়ে নিয়ে নাকি একটাই চাহিদা রয়েছে। জানেন, সেটা কী?
কথায় আছে, সিঁদুর পড়তে গিয়ে যদি কোন মেয়ের নাকি সিঁদুর পরে তাহলে নাকি স্বামী তাঁকে অগাধ ভালবাসে। নাকে সিঁদুর পড়ার নেপথ্যে এমন কাহিনী থাকার জন্য প্রায় প্রতিটা মেয়েই তাদের হবু স্বামীর কাছে এই দাবি জানাই। জানা যাচ্ছে, শ্যামোপ্তিও রয়েছে সেই তালিকায়। প্রসঙ্গত, অভিনেতা জানতে চেয়েছিলেন, বিয়ের জন্য নায়িকা কি চায়? এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনেতাকে বিয়ে করছেন তাই আশা করবেন বিয়ের সময় ভালো করে যেন সে সিঁদুর পড়ায়। বলাই বাহুল্য, ধারাবাহিককে অভিনয় করার সময় তাঁরা বিয়ের দৃশ্যে একাধিকবার অভিনয় করেন।
পরে অভিনেত্রী আরও জানান, তিনি অভিনেতাকে বিয়ে করছেন আর, পর্দায় তাঁর এতবার সিঁদুর পড়ানোর অভিজ্ঞতা হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেতার থেকে নায়িকা আশা করছেন বিয়ের সময় তাকে ভালো করে সিঁদুর পড়াবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নায়িকা কি কেবল সিঁদুর পড়া নিয়েই আবদার করেছিলেন? জানা যাচ্ছে, অভিনেত্রী তাঁর হবু স্বামীর কাছে আরও একটি আবদার করেছেন। পর্দার গুড্ডি অর্থাৎ শ্যামপ্তি চান না রণু চায় বিয়ের টোপর পড়ুক। তাহলে হবু স্ত্রীর কথা অনুযায়ী কী রনজয় বিয়ের টোপর পরবে না? এই প্রশ্নের উত্তর খোলসা করে বলেননি হবু দম্পতি। অবশেষে, এক কথায় বলা যেতে পারে, শ্যামৌপ্তির প্রেমে বিভোর রণজয়। তাই,এ আশা করা যায় ‘ছোট্ট বৌ’-কে আগলে রাখার জন্য প্রস্তুত রয়েছে পর্দার নায়ক।