Calcutta Television Network

'মদ্যপ অবস্থায় যৌন নির্যাতন চালিয়েছেন সায়ক!' অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন স্যান্ডি সাহা

'মদ্যপ অবস্থায় যৌন নির্যাতন চালিয়েছেন সায়ক!' অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন স্যান্ডি সাহা

5 February 2026 , 02:38:04 pm

বিগত কিছুদিন আগে গোমাংস কাণ্ডের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সায়ক চক্রবর্তীর নাম। সেই ঘটনার পর থেকে অভিনেতাকে নিয়ে একের পর এক বিতর্কের দানা বাঁধছে। এমনকি, অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে, তিনি নাক শুটিংফ্লোরে গিয়ে শিশুশিল্পীকে যৌন নির্যাতন করেছেন। তবে, এবার শোনা যাচ্ছে নেটপ্রভাবী জনপ্রিয় স্যান্ডি সাহাও সায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। স্যান্ডি ঠিক কী অভিযোগ করেছেন?

সম্প্রতি, এক সংবাদ মাধ্যমের কাছে এই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জানান, সায়ক যেটা করেছে সেটা তিনি একেবারেই সমর্থন করেন না। একটা সময়ে তাঁদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হলেও সম্পর্কটা ভালো ছিল। জানা যাচ্ছে, একটা রোস্টিং ভিডিও বানানোর পর স্যান্ডিকে ব্লক করে দেন সায়ক। তবে, এর আগে স্যান্ডি তাঁকে ব্লক করে দেন। কিন্তু এখন তিনি সত্যিটা সকলের সামনে আনতে চাইছেন। স্যান্ডি জানান, আজ থেকে প্রায় ৩ কিংবা ৪ বছর আগে সায়ক মদ্যপ অবস্থায় নেট প্রভাবী স্যান্ডির সঙ্গে যৌন নির্যাতন চালিয়েছিলেন। স্যান্ডি আরও জানান, তিনি সায়কের বাড়িতে একটা ভিডিও শুট করতে গিয়েছিলেন। সেটা হয়ে যাওয়ার পর তার সঙ্গে ওই কান্ড ঘটান। তবে, সেই সময় তিনি এই বিষয়টা নিয়ে কোন মুখ খোলেননি। কিন্তু, এখনকার পরিস্থিতি দেখে মনে হল সবকিছু যখন সামনে আসছে, তাহলে এটা নয় কেন? 

এই প্রসঙ্গে স্যান্ডি আরও বলেন, টেলিভিশনের দৌলতে সেইসময় সায়কের একটা ভালো ইমেজ ছিল। কিন্তু, সে যেহেতো কন্টেন ক্রিয়েটর ছিল সেইজন্য তাঁকে অত কেউ পাত্তা দিত না। তাই সেই সময় তিনি (স্যান্ডি) ভেবেছিলেন, সায়কের যে পরিমাণ পরিচিতি রয়েছে তাতে মুখ খুললে হয়তো তিনিই বিপদে পড়ে যেতে পারেন। আর, এখন শোনা যাচ্ছে শিশুশিল্পীর সঙ্গে যা ঘটেছে তাতে স্যান্ডির মনে হয়েছে এটা নিয়ে কথা বলার সময় এসে গেছে। এখন যদি না বলা হয় তাহলে আগামীতে আরও অনেকের সঙ্গে এই ঘটনা ঘটাবে। অবশেষে, স্যান্ডি বলেন এখনও এই ঘটনা তাঁকে তাড়া করে বেরায়। তাঁর যদি সেরকম মনে হয় তাহলে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন। প্রসঙ্গত, গোমাংসের রেশ কাটতে না কাটতেই লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় নাম না উল্লেখ করে একটি পোস্ট করেন। সেই পোস্ট-এর বক্তব্য সায়ককে উদ্দেশ্য করেই করা হয়েছে তা ভালোভাবেই বোঝা গিয়েছিল। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN