Calcutta Television Network

'আবার সন্তানের পরিকল্পনা করব?' তৃতীয়বার মা হওয়ার প্রশ্নে পাপারাজ্জিদের কী প্রস্তাব দিলেন ভারতী?

'আবার সন্তানের পরিকল্পনা করব?' তৃতীয়বার মা হওয়ার প্রশ্নে পাপারাজ্জিদের কী প্রস্তাব দিলেন ভারতী?

5 February 2026 , 12:46:33 pm

গত বছরের প্রায় শেষের দিকে দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন ভারতী সিং। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ভারতী এবং হর্ষ চেয়েছিল তাঁদের কোল আলো করে যেন কন্যা সন্তানের আগমন হয়। কিন্তু, ভগবানের আশীর্বাদে দ্বিতীয়বারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতী। বর্তমানে, গোলার সঙ্গে খেলার সঙ্গী ধীরে ধীরে বড় হয়ে উঠছে। অন্যদিকে, আবার ঘরে এবং বাইরে দু'দিকে সামলাতে গিয়ে মাঝেমধ্যেই নাজেহাল হয়ে পড়ছেন ভারতী। 

এমন সময় কৌতুক শিল্পীর কাছে তৃতীয়বারের জন্য মা হওয়ার প্রশ্ন ধুয়ে আসতেই তিনি বলেন, আবার সন্তানের পরিকল্পনা করব? উপস্থিত থাকা ক্যামেরাম্যানদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, তৃতীয়বার মা হওয়ার কথা বলছেন? কিন্তু কে মানুষ করবে তাঁদের? আর তাঁদের খরচই কে বহন করবে? এরপর ভারতী আরও জানান, তবে একটা কাজ করা যেতে পারে, উপস্থিত থাকা ব্যক্তিদের তিনি বলেন, তাঁরা যেন তাদের ক্যামেরার লেন্স বিক্রি করে দেন। এতেই মনে হয় হয়ে যাবে। 

সম্প্রতি, কৌতুক শিল্পীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এখানে দেখা যাচ্ছে কৃষ্ণা ও অভিষেকের সঙ্গে রয়েছেন তিনি। এই ভিডিওটি আদতে করা হয়েছে 'মাস্টার শেফ সিজন ৩'-এর সেটের বাইরে। এখানেই ভারতের সঙ্গে পাপারাজিদের দেখা হতেই আগামী দিনের মা হওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন। সেই সময়তেই তিনি মজার চলে এমন উত্তর দেন যা কিনা দর্শকদের হাসিয়ে তুলতে বাধ্য করে। প্রসঙ্গত, দ্বিতীয়বার গর্ভাবস্থায় সুইজারল্যান্ড সফরের সময়ই মা-বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন ভারতী ও হর্ষ। দুই ছেলের সময়তেই কৌতুক শিল্পীকে ‘মেটারনিটি ফটোশুট’ করতে দেখা গিয়েছিল। এখন, দুই সন্তান ও স্বামীকে নিয়ে তাঁর ভরা সংসার। ঘর ও বাইরে দুটোই সমানতালে সামলে থাকেন তিনি, যা কিনা তাঁর ভলগ দেখলেই বোঝা যায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN