Calcutta Television Network

হাসপাতালে ভর্তি ছোটপর্দার নবনীতা দাস! কী হয়েছে অভিনেত্রীর?

হাসপাতালে ভর্তি ছোটপর্দার নবনীতা দাস! কী হয়েছে অভিনেত্রীর?

8 February 2026 , 04:24:10 pm

নবনীতা দাস, টলিউড জগতের অন্যতম সুপরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন। বর্তমানে শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি অসুস্থ হয়ে ভর্তি রয়েছে হাসপাতালে। নবনীতা অসুস্থ একথা শোনা মাত্রই তাঁর অনেক অনুরাগীরা তাঁকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে। জানা যাচ্ছে, শুক্রবারেও নাকি অভিনেত্রী নিয়ম মেনে শরীরচর্চা করেছিলেন। কিন্তু, এখন অনেকের মনের প্রশ্ন জাগতেই পারে, অভিনেত্রীর হঠাৎ কি এমন হল যাতে তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হল? শহরের এক সংবাদমাধ্যম নবনীতার শারীরিক অবস্থা জানার জন্য যোগাযোগ করা হলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। 

ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, অভিনেত্রী রয়েছেন এখন চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে। চিকিৎসকেরা বলেছেন, খুব একটা চিন্তার কোন কারণ নেই। তবে একথাও ঠিক যে তিনি সুস্থ বলেই এখন কারও সঙ্গে কথা বলছেন না। প্রসঙ্গত, অনেকদিন হল পর্দায় অভিনেত্রীকে দেখা যায়নি। কিন্তু, টেলিভিশন জগতে তিনি কাজ না করলেও সমাজ মাধ্যমে তাঁকে বেশ সক্রিয় থাকতে দেখা যায়। 

অভিনেত্রী নিজের অভিনয় জীবন নিয়ে একবার বলেছিলেন, এখন তিনি বেশ কিছুদিন তিনি নিজেকে ক্যামেরার থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক বেছে কাজ করতে চাইছেন। আর, অভিনয় ছাড়াও বেঙ্গালুরুতে বন্ধুর সঙ্গে যৌথভাবে একটা ব্যবসা শুরু করেছে। সেই কাজের জন্য প্রায় শুয়ে থাকে যাতায়াত করতে হয়। এক কথায় বলতে গেলে, অভিনয় ছাড়াও তিনি অন্যান্য অনেক কাজে মন দিচ্ছেন। তবে তিনি কখনই অভিনয় ছাড়ার কথা ভাবেননি। কথায় কথায় তিনি জানিয়েছেন ভাল কাজ পেলে কেন করবেন না? অভিনয়ের পাশাপাশি তিনি আপাতত নিজের ব্যবসাতেই মন দিয়েছেন। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN