শ্রীময়ী চট্টরাজ, টলিউড জগতে প্রায়শই এই নামটাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে দেখা যায়। বর্তমানে, অভিনেত্রীর নাম আবারও উঠে এসেছে চর্চায়। বলাই বাহুল্য, এখন অভিনেত্রীকে দেখা যাচ্ছে 'মিলন হবে কত দিনে' নামের এক ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। কিন্তু, এসব কিছুর মাঝেই ঘটে গেল এক কান্ড, যার কারণে তিনি একেবারে হাঁটতে পারছেন না। পায়ে জড়ানো রয়েছে ব্যান্ডেজ। কী হয়েছে অভিনেত্রীর?
এই প্রশ্নের উত্তর জানার জন্য শহরের এক সংবাদমাধ্যম অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, একের পর এক চোট পেয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন এই বুঝি তাঁর পা'টা ভেঙেই গেল। একটা অনুষ্ঠান থেকে বের হতে গিয়ে রাস্তা উঁচু নিচু হওয়ার কারণে পা মুচকি গিয়েছে। অভিনেত্রীর পরনে ছিল উঁচু হিল জুতো। তাই খুব স্বাভাবিকভাবেই এমন কান্ড ঘটে গিয়েছে। কথায় কথায় আবার তিনি জানেন তড়িঘড়ি করে পরের দিনই ডাক্তারের কাছে যান।
পরে আবার 'এক্স রে' করে দেখা যায়, তাঁর পা না ভাঙলেও লিগামেন্টে বড় চোট লেগেছে। কিন্তু, এদিকে কাজ কোন কথা শুনবে না। তাই ব্যথা নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ছুটি নেয়া তাঁর পক্ষে সম্ভব নয়। হলে তো খুব স্বাভাবিকভাবেই তাঁর পক্ষে সেইভাবে বিশ্রাম নেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, কিছুদিন আগেই পেট ব্যথায় ভুগছিলেন তিনি। এখন, আবার পা নিয়ে চিন্তিত তিনি। তবে এত সবকিছুর মাঝে মেয়ের যাতে কোন রকমের সমস্যা নয় সেদিকে খেয়াল রাখছে কাঞ্চন পত্নী।