ভারতের বুকে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের ফটো তোলার জন্য ছবিশিকারিদের যেমন হিড়িক রয়েছে, বিদেশের মাটিতে আবার এমন কোনও উপদ্রব নেই। ফলত, খুব স্বাভাবিকভাবেই কোনও তারকা তাঁদের ভালোবাসার মানুষ কিংবা জীবন সঙ্গীর হাত ধরে ঘুরে বেড়াতে পারেন। আর, সেই কারণেই বলি অভিনেত্রী কৃতি স্যানন প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন লন্ডনের রাস্তায়। কিন্তু, সেখানেও রেহাই পেলেন না অভিনেত্রী। বিনোদন জগতে অভিনেত্রীকে নিয়ে প্রেমিক কবীর বাহিয়াকে নিয়ে এর আগেও আলোচনা হতে শোনা গেছে।
জানা যাচ্ছে, সুদূর লন্ডনে প্রেমিকের সঙ্গে প্রেমিকের সঙ্গে নাকি খুল্লমখুল্লা প্রেম করছেন কৃতি। এমন দৃশ্যই সোশ্যাল মিডিয়া মারফোর ভিডিও আকারে ভাইরাল হয়ে উঠেছে। বলিউডের কৃতিকে এমন বেপরোয়া দেখে রীতিমতো হা তাঁর অনুরাগীরা। এই ভিডিও দেখে অনুরাগীদের শুভেচ্ছায় উপচে পড়েছে মন্তব্য বাক্স। ভিডিওতে দেখা যাচ্ছে, তারকাযুগলের পরনে রয়েছে রংমিলন্তি পোশাক। কৃতির পরনে রয়েছে নীল ডেনিম ও বাদামি টপ, জ্যাকেট।
বিদেশে যে কোনো ছবিশিকারীদের ক্যামেরায় ধরা পড়বে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী। প্রসঙ্গত, অভিনেত্রীর ৩৪ বছরের জন্মদিনে কবীরকে ঘিরে তাঁর প্রেমকাহিনি রীতিমতো বি-টাউনে ঝড় তুলেছে। সেই বছর লন্ডনেই পালন করেছিলেন জন্মদিন। কবীর যুক্তরাষ্ট্রের বাসিন্দা। বছর ৩৬-এর কবীর পেশায় একজন ব্যবসায়ী। এই যুগলকে দেখে এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে, কবে তাঁদের চার হাত এক হবে?