Calcutta Television Network

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের 'ডিগার', ওপেনিং উইকেন্ডে আয় মাত্র ৮০ লক্ষ ডলার!

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের 'ডিগার', ওপেনিং উইকেন্ডে আয় মাত্র ৮০ লক্ষ ডলার!
5 October 2026 • 12:42:02 pm

হলিউডের জনপ্রিয় সুপারস্টার টম ক্রুজের নতুন সিনেমা 'ডিগার' বক্স অফিসে এক মারাত্মক ধস নামিয়েছে। যে অভিনেতাকে ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে থাকে, দর্শকদের উন্মাদনা আর ব্লকবাস্টার আয়ের জন্য পরিচিত এই অভিনেতার সিনেমা উইকেন্ডে মাত্র ৮ মিলিয়ন বা ৮০ লক্ষ ডলার আয় করতে সক্ষম হয়েছে। গত ১৯ বছরের মধ্যে এটিই টম ক্রুজের কোনো ছবির সবচেয়ে খারাপ ওপেনিং রেকর্ড।   

আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু পরিচালিত প্রায় ১৬০ থেকে ১৮০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচনার  সম্মুখে পড়েছিল । দুর্বল চিত্রনাট্য এবং নেতিবাচক পর্যালোচনা এই  কারণেই নাকি দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার মিলিয়ে ছবিটির বক্স অফিস ভাগ্য অত্যন্ত চিন্তার জায়গাতে রয়েছে।   

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, বিশাল বাজেটের এই প্রজেক্টটি প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের জন্য একটি বড় ধরনের আর্থিক ধাক্কা হতে চলেছে। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় তারকা হওয়া সত্ত্বেও টম ক্রুজের এই নতুন পরীক্ষাটি দর্শকদের একেবারেই মন ভরাতে পারেনি।