Calcutta Television Network

এক পর্দায় দুই মহারথী! রজনীকান্তের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শাহরুখ, কোন সিনেমাতে দেখা যাবে তাঁদের?

এক পর্দায় দুই মহারথী! রজনীকান্তের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শাহরুখ, কোন সিনেমাতে দেখা যাবে তাঁদের?

22 February 2026 , 11:39:02 am

এত বছরের কেরিয়ারে এই প্রথম তাঁরা স্ক্রিনশেয়ার করতে চলেছেন। একজন বলিউডের বাদশা হলে, আরেকজন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার। কথা হচ্ছে, অভিনেতা রজনীকান্ত ও শাহরুখ খানের। এই দুই অভিনেতাই নিজেদের মতন করে বিনোদন দুনিয়ায় বছরের পর বছর ধরে দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে আসছে। এতদিন ধরে শাহরুখ হোক কিংবা রজনীকান্ত, নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। 

প্রসঙ্গত, আগেই শোনা যাচ্ছিল যে 'জেলার ২' ছবিতে সিনে জগতের দুই মহারথীকে দেখা যাবে। আর, সেই কারণেই নাকি খুব তাড়াতাড়ি সিনেমার শুটিং শুরু করতে চলেছেন কিং খান। এই মুহূর্তে বলিউড মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, আগামী মাস অর্থাৎ মার্চ থেকেই নাকি শাহরুখ শুটিং করবে 'জেলার ২' সিনেমার জন্য। জানা যাচ্ছে, এই সিনেমাতে নাকি শুধুমাত্র রোম্যান্স কিংয়ের অংশটুকুইর শুটিংই বাকি আছে। অভিনেতার সেই অংশের শুটিং চলবে সাত বা আট দিন। শাহরুখের শুটিং শেষ হলেই এই ছবির পুরো শুটিং শেষ হয়ে যাবে। এই প্রথম সিনে দুনিয়ার সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে, আর তাতে কোনও চমক থাকবে না, এমন কি হতে পারে? 

জানা যাচ্ছে, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এই সিনেমাতে ভরপুর অ্যাকশন দেখতে পাওয়া যাবে। যদিও আসন্ন এই সিনেমা নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছেন। এই কারণেই দিনে দিনে জল্পনা বেড়ে চলেছে। এই সূত্র ধরে বলা ভালো, ৰিজনীকান্তের সঙ্গে শাহরুখ খান পর্দা ভাগ করতে চলেছেন, এই খবর প্রথম এক সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন খোদ মিঠুন চক্রবর্তী। বেশ কয়েকমাস আগে আসন্ন ছবির প্রসঙ্গে মিঠুন বলেছিলেন, তাঁর আগামী কাজ সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। ছবির নাম ‘জেলার ২’। 

এই ছবিতে তাঁকে ছাড়াও দেখা যাবে রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার, মোহনলাল ও শাহরুখ খান। এই সিনেমাতে অবশ্য শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। এই ছবির শুটিং চলাকালীন রজনীকান্তের ৭৫তম জন্মদিনের উদযাপন ওই শুটিংফ্লোরেই। সিনে জগতের একাংশর সঙ্গে এই কাহিনীতে বিদ্যা বালানকেও দেখা যাবে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN