Calcutta Television Network

গ্ল্যামার দুনিয়ায় অনিশ্চয়তা নাকি দীর্ঘদিনের স্বপ্ন? নতুন ব্যবসা নিয়ে মুখ খুললেন ছোটপর্দার প্রেরণা

গ্ল্যামার দুনিয়ায় অনিশ্চয়তা নাকি দীর্ঘদিনের স্বপ্ন? নতুন ব্যবসা নিয়ে মুখ খুললেন ছোটপর্দার প্রেরণা

11 January 2026 , 11:21:02 am

ইদানিংকালে, বলিউড হোক কিংবা টলিউড একটু নজর করলে দেখা যাবে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করার পাশাপাশি কমবেশি প্রায় অনেকেই নিজের সামর্থ মত নিজের একটা নিজের একটা ব্যবসা শুরু করছেন। কেউ খুলছে বুটিক, তো কেউ খুলছে পার্লার। তবে, এবার টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যও সেই দলেই নাম লেখালেন। এদিকে আবার দিন কয়েক আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য নিজের গয়নার ব্যবসা খোলার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অভিনয় জীবনে অনিশ্চয়তা আছে বলেই কি বিকল্প পথ ভাবার পরিকল্পনা করেছেন প্রেরণা? এই প্রশ্ন করতেই অভিনেত্রী জানান, একেবারেই তা নয়। 

অভিনেত্রী জানান, আজকের এই ব্যবসা শুরু করার কারণ এটা কখনোই হতে পারে না। অভিনেত্রী বলেন, ব্যবসা করার পরিকল্পনা তার অনেকদিনের। বরাবরই তিনি নিজের কিছু একটা করতে চেয়েছিলেন। সেইসব ভাবনা থেকেই বর্তমানে নিজের ব্যবসা শুরু করলেন। অভিনেত্রী জানেন কেউ শাড়ির ব্যবসা করছে, তো কারোর পার্লার রয়েছে। কিন্তু নখের পরিচর্যা করার জন্য সেভাবে কেউ নেই। তাই অনেক ভেবে চিন্তে এটাই শুরু করলেন। 

এখনকার দিনে, মেয়েরা নকল নক লাগিয়ে তার ওপরে বিভিন্ন ধরনের কারুকার্য করতে পছন্দ করেন। সেই কথা মাথায় রেখেই এই ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। সত্য শুরু হওয়া তার ব্যবসায় এখন মন দিতে চান প্রেরণা। কারণ এখানে মন না দিলে কখনোই ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেনা। প্রসঙ্গত, অভিনেত্রীকে শেষ দেখা গেছে 'জগদ্ধাত্রী' নামের এক ধারাবাহিকে। জানা যাচ্ছে, নতুন ব্যবসা শুরু করার জেরে এখন আপাতত কয়েকমাস নতুন পথ চলার দিকে মনোনিবেশ করতে চান তিনি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN