Calcutta Television Network

‘দ্য রাজা সাব’-এর সমালোচনা লিখে দর্শক পেলেন অর্থের প্রস্তাব! প্রেক্ষাগৃহে কুমির নিয়ে হাজির প্রভাসের ভক্তরা?

‘দ্য রাজা সাব’-এর সমালোচনা লিখে দর্শক পেলেন অর্থের প্রস্তাব! প্রেক্ষাগৃহে কুমির নিয়ে হাজির প্রভাসের ভক্তরা?

9 January 2026 , 07:23:22 pm

একটা দিনও পার করেনি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ‘দ্য রাজা সাব’। আর, প্রথমদিনের এই সিনেমার নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেতাকে পর্দায় দেখে আর নিজেদের উন্মাদনা ধরে রাখতে পারছে না দর্শকেরা। এমনকি, দর্শকেরা এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে প্রেক্ষাগৃহে ভাঙচুর পর্যন্ত চলে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়া মারফত দেখা যাচ্ছে একাধিক দর্শক প্রেক্ষাগৃহে কুমির কাঁধে করে নিয়ে এসেছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু, কোন কারণে এমন আচরণ দেখা গেল দর্শকদের মধ্যে?

প্রসঙ্গত, এই সিনেমাটি রিলিজ করছে চলতি মাসের ৯ জানুয়ারি। এই ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে যেমন অনেকে প্রশংসা করেছে তেমনই অনেকে সমালোচনাও করছে। এই সবকিছুর মাঝেই এক দর্শক সোশ্যাল মিডিয়াতে লেখেন, এই ছবি দেখে সেই ব্যাক্তির পুরোই সময় নষ্ট হয়েছে বলে মনে করছেন। ছবিটা নাকি এতটাই খারাপ হয়েছে যে তারপরেও সেই ব্যাক্তির কাছে এসেছে ১৪ হাজার টাকার প্রস্তাব। এখানেই শেষ নয়। এই দর্শকের দাবি, ছবির নির্মাতারা এই ব্যাক্তিকে সমালোচনার পোস্টটি মুছে দেওয়ার অনুরোধ করেন। বলা হয়, পোস্টটি মুছলে তাকে নাকি ১৪ হাজার টাকা দেওয়া হবে। 

এরপর সেই দর্শক আবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে করা ম্যাসেজের স্ক্রিনশর্ট তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে। এই নির্মাতাদের পক্ষ থেকে করা মেসেজে লেখা আছে, তাঁরা  ‘দ্য রাজা সাব’-এর টিমেরে পক্ষ থেকে বলছেন। তাঁরা এই সমালোচনা সংক্রান্ত পোস্টটি দেখেছেন এবং সেই টিম এই পোস্ট করা ব্যাক্তিটির প্রতি পূর্ণ শ্রদ্ধাও দেখিয়েছেন। পোস্টটি তাদের সিনেমার ব্যাবসার ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলতে পারে, এমনটাও বলেছেন। এই ব্যাক্তি যদি চায় তাহলে যে পরিমাণ অর্থ চাওয়া হবে তাকে সেই পরিমাণ টাকাই দেওয়া হবে। তবে, কোনো চাপ দেওয়া হচ্ছে না। অবশেষে এই কথাটা জানিয়ে মেসেজ শেষ করেছেন।

এই প্রতিচ্ছবি ভাগ করে সেই দর্শক আবার লিখেছেন, শুধুমারেও পোস্ট সরিয়ে দেওয়ার জন্য তাকে ছবি নির্মাতারা টাকা দিতে চাইছে। তবে, এই ব্যাক্তি পোস্ট মুছবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে, এই পোস্ট সিসিএল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। তবে, ছবি নির্মাতাদের পক্ষ থেকে এই আদতে মেসেজ আদতে এসেছে কিনা তা নিয়ে অনেক নেটবাসীই প্রশ্ন তুলছে। অনেকের মতে, আজকালকার দিনে প্রযুক্তির যুগে সবই সম্ভব। চলতি সপ্তাহের শুক্রবার এই সিনেমাটি প্রকাশ পেয়েছে প্রেক্ষাগৃহে। 

অন্যদিকে, আবার এই সিনেমাকে ঘিরেই প্রেক্ষাগৃহে উপচে পড়তে দেখা গেছে। তবে, সেখানে আবার দেখা গেছে একদল অনুরাগী কুমিরকে সঙ্গে নিয়ে এসেছে সিনেমা দেখতে। ছবিতে যেহেতু কুমিরের সঙ্গে প্রভাসের একটি লড়াইয়ের দৃশ্য রয়েছে তাই তাঁর ভক্তদের একাংশও এমন কান্ড ঘটিয়েছে।তবে, কুমিরগুলো মোটেই জ্যান্ত নয়। কুমিরের ডামি নিয়ে এসে তাঁরা হইহই শুরু করেন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN