Calcutta Television Network

ক্যামেরায় ধরা পড়ল বিজয় দেবরকোন্ডার আলোকোজ্জ্বল বাড়ি, অভিনেতার বাড়ি সাজানো নিয়ে তোলপাড় নেটপাড়া!

ক্যামেরায় ধরা পড়ল বিজয় দেবরকোন্ডার আলোকোজ্জ্বল বাড়ি, অভিনেতার বাড়ি সাজানো নিয়ে তোলপাড় নেটপাড়া!

20 February 2026 , 12:38:16 pm

হাতে মাত্র গোনা আর কয়েকটা দিন বাকি। তারপরেই, বহু প্রতীক্ষিত সেই দিনটার সাক্ষী হয়ে থাকবে সমগ্র ভারতবাসী। চলতি মাসের ২৬ তারিখে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই পরিচিত মুখ বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ইতিমধ্যেই, সোশ্যালমিডিয়া মারফত ফাঁস হয়ে গিয়েছে বিয়ের আমন্ত্রণ পত্র। যা দেখে বিয়ের জল্পনায় শিলমোহর পড়েছে। তবে এবার জানা যাচ্ছে, পাপ্পারাজিদের ক্যামেরায় নাকি ধরা পড়েছে বিয়ে বাড়ির আলোকসজ্জা, যা কিনা নিঃসন্দেহে আগুনে ঘি ঢালার কাজ করেছে। তবে, চারিদিকে এত কিছু গুঞ্জনেই মাঝে এখনও পর্যন্ত কুলুপ এঁটে রয়েছে দুই তারকা।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নাকি অভিনেতার বাড়ির ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আলোর রোশনাইতে সেজে উঠেছে নায়কের বাড়ি। এখানেই শেষ নয়, এত সবকিছুর মাঝে বলিউডের চর্চিত জুটিকে দেখা গিয়েছে হায়দ্রাবাদের বিমানবন্দরে। বলাই বাহুল্য, বেশ কিছুদিন আগে এই জুটি একসঙ্গে শহর ছেড়ে ছিলেন। সেই সময় তাঁদের বিয়ের তোড়জোড়ের প্রস্তুতি টের না পেলেও এখন যেন বলিউড মহলের চারিদিকে চর্চিত জুটির বিয়ের গন্ধতে ম ম করছে। 

শুধু তাই নয় , জীবনের অন্যতম বিশেষ দিনের জন্য ইতিমধ্যেই হেয়ার স্টাইল পাল্টে ফেলেছেন বিজয়। বলাই বাহুল্য গত বছরের অক্টোবরেই নাকি চুপিসারে দুই অভিনেতা অভিনেত্রী পরিবারকে সাক্ষী রেখে বাগদান সেরেছেন। এই গুঞ্জনের পরেই আবার অভিনেত্রীর হাতে কয়েক লাখ টাকার আংটি ও দেখা গিয়েছে। যদিও নায়িকাকে সেই আংটির বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি উত্তরে বলেছিলেন, দেখছি সবই জানেন!"। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি বিয়ে হওয়ার পর আগামী মাসের ৪ তারিখে তারকাখচিত রিসেপশনের অনুষ্ঠান হবে হায়দ্রাবাদে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN