সৌমিতৃষা কুন্ডু, টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। চলতি সপ্তাহের মঙ্গলবারে ছিল তাঁর জন্মদিন। সেই কারণেই শহরের এক সংবাদমাধ্যম অভিনেত্রীকে ফোন করায় জানতে পারা যায়, পরিবারে নাকি অনেক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই, বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি। তবে কি এবারের জন্মদিনে আর বৃন্দাবনে যাওয়া হল না তাঁর? প্রসঙ্গত, প্রতিবছর এই জন্মদিন উপলক্ষে তিনি বৃন্দাবন ধামে যান। এই বছরেও সেই কথা মতোই ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেলের রুম বুকিং, সবটাই ঠিক হয়ে গিয়েছিল। এমনকি, জন্মদিনে কীভাবে সাজবেন কিংবা বছরের বিশেষ দিনটা কিভাবে কাটাবেন সমস্ত কিছু প্ল্যানিংও হয়ে গিয়েছিল। কিন্তু, মাঝে হঠাৎই বাঁধ সাধে পারিবারিক বিপদ।
জানা যাচ্ছে, অভিনেত্রীর মাসির কাঁধের হাড় ভেঙে গিয়েছে। এমনকি, তাঁর অস্ত্রোপচার করে প্লেট বসানোও হয়েছে। শুভরাত্রি পরের দিনে অভিনেত্রীর মা তাঁর মাসিকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় আচমকা এক গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের গাড়িতে। খুব স্বাভাবিকভাবেই পড়ে যান সৌমিতৃষার মা। অভিনেত্রীর মায়ের পায়ের আঙুলের হাড় ভাঙে। চিকিৎসক অভিনেত্রীর মাকে পুরোপুরি বিশ্রাম করতে বলেছেন। খুব প্রয়োজন না পড়লে বিছানা থেকে একেবারেই উঠানামা করা বারণ রয়েছে তাঁর।
এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, অদ্ভুতভাবে তাঁরা এই বছরটাতে আটকে গিয়েছে। তবুও এত কিছু হয়ে যাওয়ার পরেও তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। যখন তাঁর মা গাড়ি থেকে পড়ে গিয়েছিল তখন উল্টো দিক থেকে যেকোনো গাড়ি এসে ধাক্কা মারতে পারতো। কিন্তু ভাগ্যবশত তাঁর অল্প চোট লেগেছে। এখন তার মা এবং মাসি বিপদ মুক্ত রয়েছে। বাড়ির এমন অবস্থা হওয়ার জন্য ভেবেছিলেন, এ বছর তিনি বৃন্দাবনে একাই যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছাতেও বাধা পরল। বিশেষ কারণবশত যাওয়া হয়ে উঠল না বৃন্দাবন ধাম। এদিকে, জন্মদিন উপলক্ষে সোমবার মধ্যরাতে নিরামিষ কেক কেটেছেন তিনি। জন্মদিনের দিনেও নিরামিষ খাচ্ছেন তিনি।