Calcutta Television Network

টেলিপাড়ায় বিয়ের সানাই! এবার কি শুভমিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন সৌরভ?

টেলিপাড়ায় বিয়ের সানাই! এবার কি শুভমিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন সৌরভ?

25 February 2026 , 12:25:37 pm

স্টুডিওপাড়ায় কান পাতলেই এখন শুনতে পাওয়া যাচ্ছে বিয়ের সানাই। দুদিন অন্তর অন্তরই কারোর না কারোর বিয়ে লেগেই রয়েছে। এই বছর অবশ্য তারকাদের মধ্যে বিয়ের যাত্রা শুরু করেন মধুমিতা সরকার। তারপর একে একে রণজয় বিষ্ণু থেকে শুরু করে প্রিয়াঙ্কা মিত্র অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে, এবার টেলিপাড়ার গুঞ্জন, বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছে সৌরভ চক্রবর্তী। অন্যদিকে, আবার পাত্রী প্রায় সকলেরই চেনা। 

জানা যাচ্ছে, অভিনেতার সহ-অভিনেত্রী অর্থাৎ শুভমিতা মুখোপাধ্যায়ের সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়ক? কবে হচ্ছে তাঁদের বিয়ে? এই খবর চারিদিকে ছড়িয়ে পড়া মাত্রই অভিনেতা পুরো খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। পরবর্তীকালে, এই বিষয়ে আবার অভিনেতা জানান, তিনি নিজেই জানেন না যে তার বিয়ে হচ্ছে। সবটাই গুজব। অন্যদিকের সূত্র বলছে তাঁরা দুজনেই এখন কোন কিছু প্রকাশ আনতে রাজি নন। 

আবার অন্দরে খবর যে তাঁরা এই বছরই বিয়ে করতে চলেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তাদের কাজের উপরে প্রভাব পরতে পারে বলে এখনই আপাতত কোন কিছুই প্রকাশ্যে আনছেন না। এমনিতেও তাঁরা তাঁদের সম্পর্কের কথা কোনদিনও প্রকাশ্যে স্বীকার করেননি। উল্টে সৌরভ জানিয়েছেন, ধারাবাহিকে ক্যামেরার সামনে সম্পর্কে সমীকরণ ঠিক রাখার জন্য এইসব জল্পনা তাদের উসকে দিচ্ছে। শুভমিতা তাঁর কেবল বন্ধু তাছাড়া আর কিছুই নয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN