Calcutta Television Network

পায়ের ব্যথা দূর করে জমিয়ে করুন প্যান্ডেল হপিং, রইল জরুরি কিছু টিপস

পায়ের ব্যথা দূর করে জমিয়ে করুন প্যান্ডেল হপিং, রইল জরুরি কিছু টিপস
14 October 2026 02:39:49 pm

আজ চতুর্থী, রাত থেকেই শুরু হয়ে যাবে ঠাকুর দেখা। পায়ে হেঁটে, বাস-মেট্রোতে বাঁদুড়ঝোলা হয়ে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলবে প্যান্ডেল হপিং। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বা এতটা হাঁটার পর, বাড়ি ফিরতেই আনন্দের সঙ্গেই জাঁকিয়ে বসে পায়ের ব্যথা ও ক্লান্তি। এই উৎসবের মরসুমে পায়ের ক্লান্তি ও ব্যথা নিমেষে দূর করতে মেনে চলুন কিছু সহজ ঘরোয়া উপায়, যাতে ঝট করে আপনি পরের দিনের জন্য রেডি হয়ে যেতে পারেন। 


বাড়ি ফিরেই একটি পাত্রে ইষদুষ্ণ গরম জল নিয়ে তাতে সাধারণ নুন মিশিয়ে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এটি পেশির ক্লান্তি দূর করে রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ সাহায্য করে। অনেকটা হাঁটার কারণে পায়ে কোনো রকম জ্বালাভাব বা ফোলা ভাব থাকলে বরফ  কাপড়ে জড়িয়ে ১০-১৫ মিনিট সেঁক দিন। এতে ব্যথা বা ফোলা ভাব অনেকটাই কমে যায়। বিছানায় শোওয়ার সময় পায়ের নিচে দুটি বালিশ দিয়ে পা-টা কিছুটা উঁচুতে রাখুন। এর ফলে পায়ে জমে থাকা রক্ত সঞ্চালিত হয় এবং ফোলা ভাব কমে। সরষের তেল বা নারকেল তেল হালকা গরম করে পায়ে আলতো হাতে মালিশ করুন। এছাড়াও ব্যথা উপশমকারী জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন আর বেশি বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পেইন কিলার খেতে পারেন। 


পুজোর বাকি দিনগুলোয় সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে জল খান এবং আরামদায়ক জুতো ব্যবহার করুন।  সচেতনতাই পারে আপনার উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলতে। নিজের ও নিজের প্রিয়জনের যত্ন নিন। উৎসবের দিন গুলি ভালো কাটুক আপনাদের। 


×
  • CTVN