Calcutta Television Network

১৮ থেকে ২৪ বছর বয়স? শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে IOCL, জানুন বিশদে

১৮ থেকে ২৪ বছর বয়স? শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে IOCL, জানুন বিশদে

13 February 2026 , 07:55:55 pm

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে পারাদ্বীপ তৈল শোধনাগারে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। এই পদের জন্য মোট প্রার্থী নিয়োগ করা যবে ৩৪২ জন। এই কারণে উল্লেখিত সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা আছে, নিযুক্ত হওয়া প্রার্থীদের  ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেখানো হবে। ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ডেটা এন্ট্রি অপারেটর, ফিটার ট্রেড, কেমিক্যাল, মেকানিক্যালের অধীনে প্রশিক্ষণ চলবে। 

প্রশিক্ষণের জন্য মূলত দ্বাদশ উত্তীর্ণপার্থীদের ই বেছে নেওয়া হবে। তবে, মেকানিক্যাল ট্রেড প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ইলেকট্রিশিয়ান ট্রেড-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা খুবই আবশ্যক। তবে ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীৰ্ণ প্রার্থীদের কোনও অভিজ্ঞতা না থাকলেও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও যেসব প্রার্থীরা অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ও পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে তারাও প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এরই পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি কিংবা গণিত বিষয়ে স্নাতক রয়েছে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। যোগ্যতা যাচাই করা হবে  উচ্চমাধ্যমিক, স্নাতক বা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এছাড়াও, প্রার্থীদের শারীরিক সক্ষমতার সুযোগ দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য পারাদ্বীপ তৈল শোধনাগারে ডেকে পাঠানো হবে ৯-১৩ মার্চের মধ্যে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে (https://iocl.com/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN