Calcutta Television Network

বীরভূমে স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ! কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বীরভূমে স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ! কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

26 March 2026 , 10:55:32 am

স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর। বীরভূম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। শূন্যপদ রয়েছে মোট চারটি।

এই নিয়োগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স পদে কর্মী নেওয়া হবে। প্রথমে নিয়োগের মেয়াদ থাকবে এক বছর। তবে কাজের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে।

বেতন কত? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন ১৩ হাজার টাকা। অন্যদিকে স্টাফ নার্স পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন।

আবেদন করতে হলে প্রার্থীকে নার্সিং বিষয়ে স্নাতক হতে হবে এবং সেই ডিগ্রি অবশ্যই West Bengal Nursing Council স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্জিত হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা জরুরি।

আবেদন করবেন কীভাবে? আগ্রহী প্রার্থীদের বীরভূম জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য বীরভূম জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে (birbhum.gov.in) গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

রেজিস্ট্রেশন এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ২ এপ্রিল। আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN