বলাগড় পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। তবে, যে বা যাঁরা কাজে নিযুক্ত হবে তাঁদের চুক্তিভিত্তিকভাবে কাজ করতে হবে। এই কারণেই উল্লেখিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। জানা যাচ্ছে, পূর্ণ সময়ের জন্য নিযুক্ত প্রার্থীকে পূর্ণ সময়ের জন্য কাজের দায়িত্ব পালন করতে হবে।
কর্মী নিয়োগ করা হবে পোর্টে কোম্পানি সেক্রেটারি পদে। এই পদে মোট লোক নেওয়া হবে ১জনকে। তবে, আগে থেকে বলা ভালো, যে বা যাঁরা এই কাজে চুক্তিভিত্তিকভাবে নূন্যতম ৩বছরের জন্য কাজ করে হবে। তবে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়তে পারে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ৭৫,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
এদিকে, আবার নিযুক্ত প্রার্থীদের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে। এরই সঙ্গে তিন বছর কোম্পানি সেক্রেটারি হিসাবে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ মার্চ। চাকরিপ্রার্থীদের যথাযথ যোগ্যতা যাচাই করে কাজে নিযুক্ত হতে হবে।