Calcutta Television Network

বোস ইনস্টিটিউটে পরামর্শদাতা পদে অভিজ্ঞ ব্যাক্তির প্রয়োজন, জানুন আবেদনের শেষ তারিখ

বোস ইনস্টিটিউটে পরামর্শদাতা পদে অভিজ্ঞ ব্যাক্তির প্রয়োজন, জানুন আবেদনের শেষ তারিখ

14 February 2026 , 07:28:08 pm

বোস ইনস্টিটিউট পরামর্শদাতা পদের জন্য কর্মীর খোঁজ করছে। তবে, আগে থেকে বলে রাখা ভালো যে বা যাঁরা কাজে নিযুক্ত হবে তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। উল্লেখিত পদের জন্য মোট কর্মী নিয়োগ করা হবে ১জন। উল্লেখিত সরকারি সংস্থার জন্য পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করা হবে। এই কারণে বোস ইনস্টিটিউট-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত পদে যাঁদের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাঁরা নিয়োগের ক্ষেত্রে আগে অধিকার পাবেন। প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। জানা যাচ্ছে, যাঁরা কেন্দ্রীয় সরকারি সংস্থায় আধিকারিক হিসাবে চাকরি করেছেন অর্থাৎ যাঁরা বর্তমানে অবসরপ্রাপ্ত অবস্থায় আছেন সেইসব পার্থীকে কাজে নিযুক্ত করানো হবে। নিযুক্ত হওয়া ব্যাক্তির সঙ্গে মোট ১বছরের কাজের চুক্তি হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের কাজে নিযুক্ত করা হবে। আবেদন ৯ মার্চের মধ্যে পাঠাতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে (https://jcbose.ac.in/home) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN