Calcutta Television Network

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! BCEIL-এ ৩৯ পদে নিয়োগ, কোন পদে কত বেতন?

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! BCEIL-এ ৩৯ পদে নিয়োগ, কোন পদে কত বেতন?

10 September 2026 , 12:39:57 pm

কেন্দ্রীয় সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ নিয়ে এল ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)। সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লি-এনসিআর-এর একটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালের জন্য বিভিন্ন পদে মোট ৩৯ জন কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও বেতন নির্ধারণ করা হয়েছে।

নিয়োগের মধ্যে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ENT, EMT টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার ম্যানেজার, ল্যাব অ্যাটেনডেন্ট, ডেন্টাল টেকনিশিয়ান, ফুড বিয়ারার, OT টেকনোলজিস্ট, জুনিয়র ফিজিয়োথেরাপিস্ট, ফার্মাসিস্ট এবং রেডিয়োগ্রাফার। এর মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ENT, জুনিয়র ফিজিয়োথেরাপিস্ট এবং রেডিয়োগ্রাফার পদে মাসিক ৪০,৭১০ টাকা করে বেতন দেওয়া হবে। OT টেকনোলজিস্ট পাবেন ৩৩,৫৮০ টাকা, পেশেন্ট কেয়ার ম্যানেজার ৩০,০০০ টাকা এবং ডেন্টাল টেকনিশিয়ান ২৯,৩২৫ টাকা।

যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন শর্ত। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ফিজিয়োথেরাপিস্ট পদে আবেদন করা যাবে। ফার্মাসিস্টের জন্য ডিপ্লোমা বা ডিগ্রির পাশাপাশি প্রয়োজন রেজিস্ট্রেশন। রেডিয়োগ্রাফার ও OT টেকনোলজিস্টের জন্য সংশ্লিষ্ট বিষয়ে B.Sc ডিগ্রি প্রয়োজন। পেশেন্ট কেয়ার ম্যানেজারের ক্ষেত্রে লাইফ সায়েন্সে স্নাতক, হাসপাতাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর এবং এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

অন্যদিকে, ফুড বিয়ারার পদে মাধ্যমিক পাশের পাশাপাশি খাদ্য সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ প্রয়োজন। বেশির ভাগ পদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। তাই যোগ্য প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তি (https://www.becil.com/Vacancies) থেকে ভালোভাবে দেখে নেওয়া উচিত।  

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN