দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। Combined Higher Secondary (10+2) Level Examination 2026-এর মাধ্যমে ২,৫৩৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। Data Entry Operator (DEO), Lower Division Clerk (LDC) এবং Junior Secretariat Assistant (JSA)-সহ বিভিন্ন পদে এই নিয়োগ হবে।
ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অধিকাংশ পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই প্রয়োজন। চলতি বছর দ্বাদশ শ্রেণির বোর্ড বা সমতুল্য পরীক্ষায় বসা প্রার্থীরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
তবে সব পদের যোগ্যতা এক নয়। Department of Consumer Affairs, Food and Public Distribution, SSC এবং Ministry of Culture-এর DEO বা DEO Grade ‘A’ পদের জন্য বিজ্ঞান বিভাগে গণিত-সহ দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। অন্যদিকে LDC, JSA এবং অন্যান্য DEO পদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
আবেদনের জন্য SSC-এর নতুন ওয়েবসাইটে (https://ssc.gov.in/) প্রথমে One-Time Registration (OTR) সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও নথি আপলোড করতে হবে। এরপর পাওয়া Registration Number সংরক্ষণ করে রাখতে হবে। ভবিষ্যতে SSC-এর অন্য পরীক্ষায় আবেদন করার সময় একই তথ্য বারবার দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
এছাড়াও MySSC মোবাইল অ্যাপ ব্যবহার করেও আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে। তাই আবেদন করার আগে পদের যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি এবং পরীক্ষার নিয়ম ভালোভাবে দেখে নেওয়া জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি জমা না দিলে প্রার্থিতা গ্রহণ করা হবে না।