Calcutta Television Network

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় কর্মী নিয়োগ! কোন কোন পদে মিলবে সুযোগ?

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় কর্মী নিয়োগ! কোন কোন পদে মিলবে সুযোগ?

2 March 2026 , 10:50:34 am

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় একসঙ্গে ২৭৫ জন বিশেষজ্ঞ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন প্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে এই নিয়োগ হবে। আগ্রহীরা ইতিমধ্যেই অনলাইনে আবেদন করতে পারছেন।

কোন কোন পদে সুযোগ? তালিকায় রয়েছে- সফটওয়্যার ডেভেলপার, মোবাইল ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিজিটাল চ্যানেল ম্যানেজার/ডিজিটাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট, ক্লাউড ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, প্রোডাকশন সাপোর্ট, ডেটা আর্কিটেক্ট, রিস্ক ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট-সহ একাধিক পদ। পোস্টিং হতে পারে মুম্বই বা দেশের অন্যান্য শহরে। নির্বাচিত প্রার্থীদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।

বয়সসীমা পদভেদে আলাদা- ৩০, ৩৫ বা ৪৫ বছর পর্যন্ত। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য। বেতন কাঠামোও পদ অনুযায়ী নির্ধারিত: মাসিক ৪৮,৪৮০–৮৫,৯২০ টাকা থেকে ১,০২,৩০০–১,২০,৯৪০ টাকা পর্যন্ত। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পৃথক মানদণ্ড মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদন সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদনমূল্য সংরক্ষিতদের জন্য ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৮৫০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। এরপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে। লিখিত পরীক্ষা এপ্রিল মাসে দেশের বিভিন্ন কেন্দ্রে আয়োজন করা হবে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN