Calcutta Television Network

সিএনসিআই-তে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

সিএনসিআই-তে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

15 April 2026 , 10:33:14 am

গবেষণার ক্ষেত্রে কাজ করার সুযোগ এনে দিল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI)। রাজ্য সরকারি এই প্রতিষ্ঠানের সার্জিক্যাল অংকলজি বিভাগে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই গবেষণা প্রকল্পের মেয়াদ তিন বছর। নির্বাচিত প্রার্থী প্রথম দুই বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা করে পাবেন। শেষ বছরে সেই অঙ্ক বেড়ে হবে ৩৪,১০০ টাকা। ফলে গবেষণার অভিজ্ঞতার পাশাপাশি ভালো আর্থিক সুবিধাও মিলবে।

যোগ্যতার ক্ষেত্রে, লাইফ সায়েন্সেস-এর যে কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া NET বা GATE উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর নির্ধারিত হয়েছে। 

আবেদন করতে হলে CNCI-র অফিসিয়াল ওয়েবসাইটে (https://cnci.ac.in/) গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল।

গবেষণার জগতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ... তাই সময়ের মধ্যে আবেদন করা জরুরি। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN