চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! রাষ্ট্রায়ত্ত Indian Bank-এ শুরু হয়েছে স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগ প্রক্রিয়া। মোট ৩৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে-যার মধ্যে রয়েছে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ।
ব্যাঙ্কের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ও সংরক্ষিত-উভয় বিভাগ মিলিয়ে এই শূন্যপদগুলি পূরণ করা হবে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কাজের অভিজ্ঞতা নির্ধারিত রয়েছে। তাই আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।
কারা আবেদন করতে পারবেন? ভারতের নাগরিকরা তো বটেই, নেপাল ও ভুটানের নাগরিকরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এটি সরকারি চাকরির ক্ষেত্রে একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আবেদন করবেন কীভাবে? প্রার্থীদের প্রথমে Indian Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://indianbank.bank.in/) যেতে হবে।
হোমপেজ থেকে ‘Career’ বিভাগে ঢুকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে। এরপর-প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে, নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। ছবি, ডিক্লারেশনপত্র ও অন্যান্য নথি আপলোড করতে হবে। সবশেষে আবেদনপত্র সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের পদের ভিত্তিতে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।