Calcutta Television Network

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! শুধু ইন্টারভিউ দিলেই সুযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! শুধু ইন্টারভিউ দিলেই সুযোগ

7 April 2026 , 04:02:10 pm

গবেষণার কাজে যুক্ত হতে চান? উচ্চশিক্ষিত প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল Jযাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি-র পক্ষ থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪২,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রকল্পভিত্তিক এই কাজের মেয়াদ আপাতত ১০ মাস, তবে কাজের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

আবেদন করতে হলে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি যারা গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট বা জিপ্যাট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নির্বাচন করা হবে। আগামী ১৬ এপ্রিল দুপুর ২টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সেই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে হাজির হতে হবে।

আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jadavpuruniversity.in)-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, আবেদন জমা দেওয়ার জন্য ৫০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। গবেষণার জগতে কাজ করার আগ্রহ থাকলে এই সুযোগ হাতছাড়া না করাই ভালো।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN