Calcutta Television Network

এবার পরীক্ষা ছাড়াই মিলবে সরকারি চাকরি! পুরুলিয়ায় স্বাস্থ্য দফতরে ১০৮ পদে নিয়োগ, কারা আবেদন করবেন?

এবার পরীক্ষা ছাড়াই মিলবে সরকারি চাকরি! পুরুলিয়ায় স্বাস্থ্য দফতরে ১০৮ পদে নিয়োগ, কারা আবেদন করবেন?
21 November 2026 • 12:46:36 pm

 সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে মোট ১০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আয়ুষ মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট এবং স্টাফ নার্স পদে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর। উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত ডিগ্রি বা ডিপ্লোমা, উচ্চতর যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ১০০ নম্বরের মূল্যায়ন করে মেধাতালিকা তৈরি করা হবে।

 কোন পদে কত শূন্যপদ, বেতন কত?

 1. আয়ুষ মেডিক্যাল অফিসার (পুরুষ): শূন্যপদ ৩৬টি। বিএইচএমএস, বিএএমএস অথবা বিএইউএমএস ডিগ্রি, বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং সংশ্লিষ্ট কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। মাসিক বেতন ৩২,০০০ টাকা।

 2. আয়ুষ মেডিক্যাল অফিসার (মহিলা): শূন্যপদ ৩২টি। শিক্ষাগত যোগ্যতা পুরুষ প্রার্থীদের পদের মতোই। মাসিক বেতন ৩২,০০০ টাকা।

 3. ফার্মাসিস্ট: শূন্যপদ ৩৮টি। পিসিআই বা এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিক ফার্মাসিতে দু’বছরের ডিপ্লোমা (ডি-ফার্মা) এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রয়োজন। মাসিক বেতন ২২,০০০ টাকা।

 4. স্টাফ নার্স (আরবিএসকে): শূন্যপদ দু’টি। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম প্রশিক্ষণ এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। মাসিক বেতন ২৫,০০০ টাকা।

 কারা আবেদন করতে পারবেন?

 প্রত্যেক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় কথা বলা, পড়া ও লেখার দক্ষতা বাধ্যতামূলক। ১ এপ্রিল, ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর।

 কীভাবে হবে নিয়োগ?

 এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত ডিগ্রি বা ডিপ্লোমা, উচ্চতর যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী বাছাই করা হবে।

 কীভাবে আবেদন করবেন?

 আগ্রহী প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন ২ ডিসেম্বর, ২০২৬। চূড়ান্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর, ২০২৬। আবেদন করার আগে ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে পদভিত্তিক যোগ্যতা, মূল্যায়নের নম্বরবিভাগ এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়া জরুরি।