গবেষণার কাজে যুক্ত হতে চান? বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পে অর্থ সহায়তা করবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। মোট একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কত দিনের কাজ, কত টাকা ফেলোশিপ?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কাজের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী। এই সময় প্রতি মাসে ২৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। গবেষণার কাজে আগ্রহী প্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।
কী ভাবে হবে নিয়োগ?
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট https://jadavpuruniversity.in/ খুলতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিয়ে সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়া যাবে।