Calcutta Television Network

বন বিভাগে ৩৫৫ পদে বনরক্ষী নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদনের সুযোগ; শেষ তারিখ কবে?

বন বিভাগে ৩৫৫ পদে বনরক্ষী নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদনের সুযোগ; শেষ তারিখ কবে?
20 November 2026 • 01:16:37 pm

 সরকারি চাকরির খোঁজে থাকা দ্বাদশ উত্তীর্ণদের জন্য সুখবর। কর্ণাটক বন বিভাগে (KFD) গ্রুপ-সি পদে ৩৫৫ জন বিট ফরেস্টার বা বনরক্ষী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের দায়িত্বে রয়েছে কর্ণাটক এক্সামিনেশন অথরিটি (KEA)। রেসিডুয়াল প্যারেন্ট ক্যাডার (RPC বা Non-HK)-এর অধীনে ৩২০টি নিয়মিত এবং ৩৫টি ব্যাকলগ পদে নিয়োগ করা হবে। এর পাশাপাশি কল্যাণ কর্ণাটক ক্যাডারের জন্য আরও ৯৫টি শূন্যপদে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 বেতন ও আবেদনের সময়সীমা

 নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৭,৫০০ টাকা থেকে ৭৬,১০০ টাকা বেতনক্রমে বেতন পাবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২৩ নভেম্বর, ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ২৩ ডিসেম্বর, ২০২৬।

 কারা আবেদন করতে পারবেন?

 আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। সাধারণ শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন; ক্ষেত্রে বিশেষে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ থেকে ৩৭ বছর পর্যন্ত হতে পারে। কন্নড় ভাষা বা স্থানীয় ভাষা সংক্রান্ত শর্তও মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

 কীভাবে হবে নিয়োগ?

 নিয়োগের ক্ষেত্রে প্রথমে দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে প্রাথমিক মেধা তালিকা তৈরি করা হতে পারে। এরপর শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতা ও সহনশীলতার পরীক্ষা এবং KEA আয়োজিত অবজেক্টিভ লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সব ধাপ পেরোলে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

 কীভাবে আবেদন করবেন?

 আবেদন শুরু হলে KEA-এর পোর্টালে গিয়ে অনলাইনে (https://aranya.gov.in/) ফর্ম পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা, শারীরিক পরীক্ষার মানদণ্ড এবং আবেদন সংক্রান্ত নির্দেশ জানতে কর্ণাটক বন বিভাগের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।