ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য সুখবর। এক বছরের প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে মোট ৬০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স এবং মাইনিং বিভাগে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে সংস্থার বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, প্রকল্প এবং কয়লা খনিতে ১২ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।
কোন বিভাগে কত শূন্যপদ?
মোট ৬০টি পদের মধ্যে ৩০টি স্নাতক এবং ৩০টি ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য বরাদ্দ।
- স্নাতক অ্যাপ্রেন্টিস (৩০টি):
- মেকানিক্যাল – ১২টি
- ইলেকট্রিক্যাল – ১০টি
- ইনস্ট্রুমেন্টেশন ও ইলেকট্রনিক্স – ৫টি
- মাইনিং – ৩টি
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (৩০টি):
- মেকানিক্যাল – ১৩টি
- ইলেকট্রিক্যাল – ১০টি
- ইনস্ট্রুমেন্টেশন ও ইলেকট্রনিক্স – ৭টি
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
স্নাতক অ্যাপ্রেন্টিস পদের জন্য এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে এআইসিটিই অথবা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পর্ষদ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা প্রয়োজন।
শুধুমাত্র ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগে অ্যাপ্রেন্টিসশিপ করেছেন, বর্তমানে করছেন অথবা কর্মরত রয়েছেন—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
১ নভেম্বর, ২০২৬ অনুযায়ী ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। স্নাতক অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর।
মাসে কত টাকা স্টাইপেন্ড মিলবে?
প্রশিক্ষণ চলাকালীন স্নাতক অ্যাপ্রেন্টিসেরা প্রতি মাসে ১২,৩০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসেরা ১০,৯০০ টাকা স্টাইপেন্ড পাবেন। সংস্থার তরফে থাকার ব্যবস্থা করা হবে। তবে ক্যান্টিনের খাবারের খরচ এবং বিদ্যুতের বিল প্রার্থীদেরই বহন করতে হবে। পাশাপাশি বছরে ১৪ দিন নৈমিত্তিক ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটির সুযোগ রয়েছে।
কীভাবে হবে নিয়োগ?
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ডিগ্রি বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করা হবে। শূন্যপদের তুলনায় ১:৫ অনুপাতে প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদনের আগে প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (NATS) ওয়েবসাইট www.nats.education.gov.in-এ নাম নথিভুক্ত করে এনরোলমেন্ট নম্বর সংগ্রহ করতে হবে। এরপর ডব্লিউবিপিডিসিএল-এর সরকারি ওয়েবসাইট www.wbpdcl.co.in-এ গিয়ে ‘Apply Online’ লিঙ্কের মাধ্যমে আবেদন জানাতে হবে। একজন প্রার্থী কেবল একটি বিভাগেই আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর, ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর, ২০২৬। আবেদন করার আগে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।