Calcutta Television Network

ডিআরডিও-তে কর্মী নিয়োগ! স্নাতক হলেই করা যাবে আবেদন

ডিআরডিও-তে কর্মী নিয়োগ! স্নাতক হলেই করা যাবে আবেদন

7 April 2026 , 04:28:23 pm

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন বা ডিআরডিও-র অধীনস্থ প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরি হয়েছে। সংস্থার ভেহিকল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন-এ জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট তিন জন প্রার্থীকে এই পদে নিয়োগ করা হবে।

নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে প্রায় ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রাথমিকভাবে তাঁদের দু’বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজন এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে শুধু স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন, যদি তাঁরা গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সে ছাড় মিলতে পারে।

নির্বাচিত প্রার্থীদের আমদাবাদে অবস্থিত সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে কাজ করতে হবে। প্রতিরক্ষা প্রযুক্তি ও যানবাহন সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেই। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে ৪, ৬ এবং ৭ মে নির্দিষ্ট দফতরে উপস্থিত হতে হবে।

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে Defence Research and Development Organisation-এর সরকারি ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN