Calcutta Television Network

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বড় নিয়োগ! ২ হাজারের বেশি শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বড় নিয়োগ! ২ হাজারের বেশি শূন্যপদ

28 February 2026 , 09:58:42 am

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ নিল West Bengal College Service Commission। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ২ হাজারেরও বেশি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হওয়ায় প্রায় আড়াই হাজার শূন্যপদ জমে ছিল-এবার সেই জট কাটানোর উদ্যোগ।

২০২৫ সালের ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-এর ফল এখনও প্রকাশিত না হলেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালের পর থেকে প্রতি বছর পরীক্ষা হলেও নিয়োগ না হওয়ায় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অপেক্ষায় ছিলেন। এবার তাঁরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি যাঁরা University Grants Commission-এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) বা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (SLET) উত্তীর্ণ, তাঁরাও আবেদন করতে পারবেন।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা ৪০ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৫৭,৭০০ টাকা বেতন পাবেন।

নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এরপর কাউন্সেলিংয়ের মাধ্যমে চূড়ান্তভাবে কলেজে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে কমিশনের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। আবেদনমূল্য ধার্য হয়েছে ২,৫০০ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল।

দীর্ঘ প্রতীক্ষার পর কলেজে শিক্ষকতার স্বপ্ন পূরণের বড় সুযোগ এনে দিল এই বিজ্ঞপ্তি। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছে কমিশন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN