Calcutta Television Network

CPRI-তে ১১০ পদে নিয়োগ! ইঞ্জিনিয়ার থেকে টেকনিশিয়ান-কারা পারবেন আবেদন

CPRI-তে ১১০ পদে নিয়োগ! ইঞ্জিনিয়ার থেকে টেকনিশিয়ান-কারা পারবেন আবেদন
22 September 2026 09:57:16 am

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট বা CPRI-এর তরফে মোট ১১০টি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। Engineering Officer, Engineering Assistant, Scientific Assistant, Technician, Technical Attendant, Assistant এবং Multi-Tasking Staff-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৬।

যোগ্যতার ক্ষেত্রে পদ অনুযায়ী আলাদা শর্ত রয়েছে। Engineering Officer Grade-I পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Engineering বা Technology-তে First Class Bachelor’s Degree এবং ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালের বৈধ GATE Score প্রয়োজন। এই পদের সর্বোচ্চ বয়স ৩০ বছর।

Scientific Assistant পদের জন্য Chemistry-তে First Class BSc এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অন্য দিকে Engineering Assistant পদের ক্ষেত্রে Electrical Engineering বা Technology-তে First Class তিন বছরের Diploma এবং পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এই পদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

এছাড়াও Technician Grade-I পদে Electrical বা Mechanical বিষয়ে ITI Trade Certificate প্রয়োজন এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর। Multi-Tasking Staff Grade-I পদের জন্য মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের সর্বোচ্চ বয়স ২৫ বছর।

আবেদন করতে হবে CPRI-এর ওয়েবসাইটের (cpri.res.in) Career → Current Opening বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি নির্বাচন করে। রেজিস্ট্রেশনের পর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন Submit করতে হবে। এরপর আবেদনপত্রের কপি ডাউনলোড করে রাখা জরুরি।

Engineering Officer Grade-I, Scientific Assistant ও Engineering Assistant পদের আবেদন ফি ১,০০০ টাকা। Technician Grade-I, Assistant Grade-II ও Technical Attendant Grade-I পদের ক্ষেত্রে ফি ৭০০ টাকা। তবে SC, ST, প্রাক্তন সেনাকর্মী, মহিলা ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। একবার জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়। তাই আবেদন করার আগে নিজের পদের যোগ্যতা ও নথিপত্র ভালো ভাবে যাচাই করে নেওয়া উচিত।  

×
  • CTVN