Calcutta Television Network

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, SBI-তে CISO পদে নিয়োগ! জানুন যোগ্যতা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, SBI-তে CISO পদে নিয়োগ! জানুন যোগ্যতা
21 September 2026 11:37:30 am

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা SBI-তে উচ্চপদে কাজের সুযোগ। ব্যাঙ্কের তরফে চুক্তিভিত্তিক ভাবে Group Chief Information Security Officer (CISO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে রয়েছে মাত্র ১টি শূন্যপদ। তবে পদটির দায়িত্ব ও পারিশ্রমিকের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। নির্বাচিত প্রার্থী বছরে সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত মোট বার্ষিক পারিশ্রমিক পেতে পারেন।

যোগ্য প্রার্থীদের জন্য অনলাইন আবেদন (sbi.bank.in) প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। প্রাথমিক ভাবে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে ব্যাঙ্কের প্রয়োজন ও নিয়ম অনুযায়ী আরও দুই বছর মেয়াদ বাড়ানো যেতে পারে। কর্মস্থল হবে মুম্বই অথবা নবি মুম্বই। তবে ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিককে অন্যত্র বদলি বা ডেপুটেশনেও পাঠানো হতে পারে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর নির্দিষ্ট প্রযুক্তিগত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। Computer Science, Computer Science and Engineering, Software Engineering, Information Technology, Electronics, Electronics and Communications Engineering, Cyber Security বা সমতুল্য বিষয়ে BE বা BTech ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। ৩১ আগস্ট ২০২৬ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৭ বছর। অন্যান্য নির্দিষ্ট সার্টিফিকেশন থাকলে সেগুলিও ইন্টারভিউয়ের সময় বৈধ থাকতে হবে।

আবেদন করতে হবে SBI-এর কেরিয়ার পোর্টালের Current Openings বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি নির্বাচন করে। এরপর রেজিস্ট্রেশন, ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ, ছবি-স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড এবং প্রযোজ্য ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।

সাধারণ ও OBC প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা। SC, ST এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি নেই। আবেদন জমা দেওয়ার পর ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদনপত্র ও ই-রসিদের কপি সংরক্ষণ করে রাখা জরুরি।  

×
  • CTVN