Calcutta Television Network

বিশ্বভারতীতে ফেলো নিয়োগ! ৩ ব্লকে কাজের সুযোগ, মাসে ৫০ হাজার টাকা স্টাইপেন্ড-কারা করবেন আবেদন?

বিশ্বভারতীতে ফেলো নিয়োগ! ৩ ব্লকে কাজের সুযোগ, মাসে ৫০ হাজার টাকা স্টাইপেন্ড-কারা করবেন আবেদন?
16 September 2026 01:18:47 pm

বিশ্বভারতী এবং বীরভূম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাকরির সুযোগ। Aspirational Block Programme-এর আওতায় তিনটি ব্লকে চুক্তিভিত্তিক Aspirational Block Programme Fellow নিয়োগ করা হবে। বিশ্বভারতীর পল্লি সংগঠন বিভাগ এবং বীরভূম জেলা প্রশাসনের যৌথ পরিকল্পনায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নানুর, খয়রাশোল এবং ময়ূরেশ্বর-১-এই তিনটি ব্লকের জন্য এক জন করে মোট তিন জন ফেলো নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। নিযুক্তদের মাসিক ৫০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনকারীর ভারতের নাগরিক হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী বয়স ২৩ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC, PwBD এবং মহিলা প্রার্থীরা বয়সসীমায় পাঁচ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে সোশ্যাল সায়েন্সে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। পাশাপাশি ডেটা অ্যানালিসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগ দক্ষতা থাকা জরুরি। সংশ্লিষ্ট ব্লকের স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। উন্নয়নমূলক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত ফেলোরা BDO-র অধীনে কাজ করবেন। তাঁদের মূল দায়িত্বের মধ্যে থাকবে ব্লকের উন্নয়নমূলক কাজ তদারকি, ফিল্ড ভিজিট, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা।

প্রার্থী বাছাই হবে ১০০ নম্বরের মূল্যায়নের মাধ্যমে। এর মধ্যে লিখিত পরীক্ষা, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ডেটা অ্যানালিসিস ও কম্পিউটার দক্ষতার জন্য ৮০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ২০ নম্বর থাকবে।

আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। তাই যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন (https://www.visvabharati.ac.in/) সম্পূর্ণ করতে হবে।  

×
  • CTVN