Calcutta Television Network

ম্যাকাউটে ইন্টার্ন নিয়োগ, মিলবে ২০ হাজার টাকা স্টাইপেন্ড

ম্যাকাউটে ইন্টার্ন নিয়োগ, মিলবে ২০ হাজার টাকা স্টাইপেন্ড
19 September 2026 01:23:07 pm

মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকাউটে ইন্টার্নশিপের সুযোগ। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ‘ISEA Project Phase-3’-এর অধীনে ‘Student Intern’ নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এই নিয়োগ হবে এবং মোট ৫টি ইন্টার্ন পদ রয়েছে।

এই ইন্টার্নশিপের অন্যতম আকর্ষণ হল, এর জন্য আলাদা করে কোনও অনলাইন আবেদন প্রক্রিয়া নেই। সরাসরি Walk-in Interview-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ৬ অক্টোবর সকাল ১১টা থেকে ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ নেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে।

যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ME, M.Tech, BE, B.Tech, MCA বা MSc-এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ করে Network Security এবং IoT Security ক্ষেত্রে আগ্রহ ও দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সাইবার সিকিউরিটি ও প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী পড়ুয়াদের জন্য এটি বাস্তব প্রকল্পে কাজ শেখার একটি সুযোগ হতে পারে।

নির্বাচিত ইন্টার্নদের সম্পূর্ণ ইন্টার্নশিপ মেয়াদের জন্য এককালীন ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টারভিউয়ে যাওয়ার সময় সাদা কাগজে আবেদনপত্র, তিন কপি স্বাক্ষরিত CV, পাসপোর্ট সাইজ ছবি এবং মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্ব-প্রত্যয়িত নথির কপি ও মূল নথি সঙ্গে রাখতে হবে। পাশাপাশি নিজের প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের দেওয়া No Objection Certificate (NOC) জমা দেওয়া বাধ্যতামূলক। বিস্তারিত শর্তাবলি ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইটে (www.makautwb.ac.in) যাচাই করে নেওয়া উচিত।  

×
  • CTVN