Calcutta Television Network

সুযোগ হাতছাড়া করবেন না! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে অধ্যাপনার সুবর্ণ সুযোগ

সুযোগ হাতছাড়া করবেন না! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে অধ্যাপনার সুবর্ণ সুযোগ

9 February 2026 , 05:02:41 pm

কল্যাণী বিশ্ববিদ্যালয় চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। জানা যাচ্ছে, একাধিক বিষয়ে অধ্যাপনার সুযোগ দিচ্ছে উল্লেখিত বিশ্ববিদ্যালয়। সেই কারণে প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমনকি, অবদান করার জন্য সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। পরিবেশ বিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, দর্শন ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স বিষয়ে পড়াতে হবে।

উল্লেখ্য প্রতিটা বিষয়টি শিক্ষক ও অধ্যাপক পদে প্রার্থী নিয়োগ করা হবে। দুই পদ মিলিয়ে মোট ২০ জন পার্থীকে কাজে নিয়োগ করা হবে। অধ্যাপক পদে যাঁরা নিযুক্ত হবে তাদের প্রতিমাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। অন্যদিকে, আবার অতিথি শিক্ষক পদে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে ৫৭,৭০০ টাকা থেকে ২,১৭,২০০ টাকার মধ্যে।

নিযুক্তকারীদের প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা বলতে প্রার্থীদের স্নাতকোত্তর হতে হবে। এরই সঙ্গে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। ১৬ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এছাড়াও, কাজ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানার জন্য (https://klyuniv.ac.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN