Calcutta Television Network

ইঞ্জিনিয়াররা রাইটস লিমিটেডে পাবেন কাজের সুবর্ণ সুযোগ! জানুন, বিশদে

ইঞ্জিনিয়াররা রাইটস লিমিটেডে পাবেন কাজের সুবর্ণ সুযোগ! জানুন, বিশদে

12 February 2026 , 07:25:16 pm

রাইটস লিমিটেড চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। এই সংস্থায় একটি সরকারি প্রকল্পে কাজের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। উল্লেখিত সংস্থায় ইঞ্জিনিয়ার প্রয়োজন। সেই কারণে পাঁচজন প্রার্থীকে কাজে নিযুক্ত করা হবে। সরকারি এই প্রকল্পের জন্য জিয়োটেকনিক্যাল এক্সপার্ট, সিনিয়র কোয়ান্টিটি সার্ভেয়র অ্যান্ড বিলিং এক্সপার্ট, জিয়োটেকনিক্যাল এক্সপার্ট, সিনিয়র কোয়ান্টিটি সার্ভেয়র অ্যান্ড বিলিং এক্সপার্ট, চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র কন্ট্র্যাক্ট এক্সপার্ট ও জিয়োলজিস্ট পদে প্রার্থী নিয়োগ করা হবে। 

জিয়োলজিস্ট পদ বাদে বাকি সব পদের জন্য ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। এছাড়াও, উল্লেখিত পদে নিযুক্তকারীদের জাতীয় সড়ক নির্মাণ কিংবা রেল নির্মাণ সংক্রান্ত প্রকল্পে অন্তত ৭ থেকে ১২ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার। অন্যদিকে, যাঁদের আবার জিয়োটেকনিক্যাল কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর ডিপ্লোমা বা ডিগ্রি আছে, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।  

তবে জিয়োলজিস্ট পদের জন্য ভূতত্ত্ব বিষয়ে যাঁদের স্নাতকোত্তর আছে তাঁরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। আবেদনের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। আগের কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN