শিবপুরের আইআইইএসটি চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। জানা যাচ্ছে, সেই কারণে উল্লেখিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য শিক্ষকের প্রয়োজন আছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন পত্র জমা দিতে পারেন। প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এই পদে একজন মাত্রা প্রার্থীকে নিয়োগ করা হবে।
তবে, আগে থেকে বলে রাখা ভালো, যে এই কাজে নিযুক্ত হবে তাঁদের অস্থায়ীভাবে কাজ করতে হবে। প্রাথমিকভাবে কাজের মেয়াদ থাকবে একটি সেমেস্টার। উল্লেখ্য, বিভাগে পড়ানোর জন্য প্রার্থীদের ক্লিনিক্যাল সাইকোলজি-র বিশেষপত্র থাকতে হবে। তবে, পরবর্তীকালে কাজের মেয়াদ বাড়িয়ে পাঁচটি সেমেস্টার পড়ানোর দায়িত্ব দেওয়া হতে পারে। নিযুক্ত হওয়া ব্যাক্তির সান্মানিকের পরিমাণ হবে ৭৫,০০০ টাকা।
আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। এছাড়াও, সংরক্ষিতদের জন্য আলাদা ছাড় থাকবে। এরই সঙ্গে প্রার্থীদের প্লায়েড বা ক্লিনিক্যাল সাইকোলজিতে পিএইচডি থাকতে হবে। এছাড়াও, স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে প্রথম বিভাগে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। সংরক্ষিতদের আবেদনমূল্য বাবদ দিতে হবে ৫০০টাকা ও অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে।