Calcutta Television Network

কলকাতার কলেজে শিক্ষক নিয়োগের সুবর্ণ সুযোগ! জানুন, আবেদনের শেষ তারিখ

কলকাতার কলেজে শিক্ষক নিয়োগের সুবর্ণ সুযোগ! জানুন, আবেদনের শেষ তারিখ

13 February 2026 , 07:29:36 pm

কলকাতার কলেজ চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। কলেজে শিক্ষক পদে প্রার্থী নিযুক্ত করা হবে। জানা যাচ্ছে, উল্লেখিত পদে নিযুক্ত প্রার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য শূন্যপদ রয়েছে মাত্র ১টি। শিক্ষকতার সুযোগ রয়েছে সাহিত্য ও ইংরেজি ভাষার মতন বিষয় শেখানোর জন্য। নিযুক্ত প্রার্থীকে ফ্যাকাল্টি হিসাবে পূর্ণসময়ের জন্য স্থায়ী পদে নিযুক্ত করা  হবে।

যে ব্যাক্তি এই শিক্ষকতার কাজে নিযুক্ত হবে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার সুযোগ পাবেন। শিক্ষাগত যোগ্যতা বলতে যাঁরা ইংরেজি ভাষা কিংবা সাহিত্যে পিএইচডি বা এমফিল করেছেন, তাঁরা উল্লেখিত পদে আবেদন করা সুযোগ পেতে পারেন। এরই সঙ্গে নিযুক্ত হওয়া ব্যাক্তিকে শিক্ষকতার পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর পাশাপাশি, নিযুক্ত প্রার্থীর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট-এই তিনটির মধ্যে যেকোন একটি পরীক্ষা পাস করতে হবে। আবেদনের পোর্টাল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN