খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খোঁজ করছে গবেষকদের। জানা জসাচ্ছে। আইআইটি খোরাকপুর নাকি বৈদ্যুতিক যানবাহনের জন্য উন্নতমানের চার্জার তৈরির চেষ্টা করছে। এই প্রকল্পের জন্যই প্রয়োজন গবেষকদের। সম্প্রতি, এই কারণেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রার্থী নিয়োগ করা হবে।
গবেষণার কাজের জন্য এই প্রতিষ্ঠানে প্রয়োজন ২জন প্রার্থীর। এই প্রকল্পের জন্য অর্থ দিয়ে সাহায্য করবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই কাজে নিযুক্ত হওয়া ব্যাক্তিদের সাম্মানিক হিসাবে দেওয়া হবে ৩৭ হাজার টাকা। যেসকল ব্যাক্তিরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা বলতে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতেই হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
এদিকে আবার সংরক্ষিতদের জন্য বয়সের আলাদা ছাড় রয়েছে। প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কিংবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাস হতে হবে। ১২ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানার জন্য (https://www.iitkgp.ac.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।