কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। এই কারণে সম্প্রতি উল্লেখিত সংস্থার তরফ থেকে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সংস্থা খুঁজছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যে বা যাঁরা এই কাজে নিযুক্ত হবে তাঁদের কর্মস্থল হবে দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের ‘মাই গভর্নমেন্ট’ বিভাগে কাজ করতে হবে।
আগে থেকে বলে রাখা ভালো, যাঁরা এই কাজে নিযুক্ত হবে তাঁদের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। উল্লেখিত পদের জন্য কর্মী লাগবে ১টি। যাঁরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক পাস হতে হবে। এরই সঙ্গে তাঁর আগের অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। বিজ্ঞপ্তিটি সদ্যই প্রকাশিত হয়েছে, তবে আবেদনের শেষ দিন কবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে (https://dic.gov.in/) এই ওয়েবসাইটটি দেখতে হবে।