রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৭৩১টি পদে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন বিভাগে। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে জুনিয়র এগ্জ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগ্জ়িকিউটিভ, ইঞ্জিনিয়ার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এইচআর, ফায়ার অ্যান্ড সেফটি, ফিন্যান্স-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন। দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।
বয়সসীমা পদভেদে আলাদা- কোনও পদে সর্বোচ্চ বয়স ২৬ বছর, আবার কোনও ক্ষেত্রে ৪৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামোও অত্যন্ত আকর্ষণীয়। পদের ভিত্তিতে মাসিক বেতন ৯০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,৪০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
ডেপুটি জেনারেল ম্যানেজার (কেমিক্যাল) পদে আবেদন করতে হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি আবশ্যক। সঙ্গে দু’বছরের এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। অন্যান্য পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা করে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন করতে হলে প্রথমে নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তারপর HPCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আগামী ২৫ মার্চ আবেদন জমা দেওয়ার শেষ দিন।