Calcutta Television Network

শিবপুরে আইআইইএসটি দিতে চলেছে গবেষণার সুযোগ! জানুন, বিস্তারিতভাবে

শিবপুরে আইআইইএসটি দিতে চলেছে গবেষণার সুযোগ! জানুন, বিস্তারিতভাবে
21 November 2025 06:35:12 pm

শিবপুরের  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি সুযোগ দিতে চলেছে গবেষণা করার। এমনকি, এই কাজের জন্য স্নাতকেরাও সুযোগ পাবেন। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস বিভাগগুলিতে এবং সেন্টার ফর হেল্থকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে সিনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো ও টেকনিশিয়ান প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। 

স্নাতক পাশ করা প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো ও টেকনিশিয়ান পদে আবেদন করা যেতে পারে। এছাড়াও, প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা সম পদে প্রার্থীদের ডিগ্রি থাকা প্রয়োজন। এমনকি, যাঁরা টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং বিবিধ বিষয়ে ডিপ্লোমা, জিয়োফিজিক্স, আর্থ সায়েন্সে স্নাতকোত্তর ল;অভ করেছেন তাঁরা এই কাজে সুযোগ পেতে পারেন। আবার, বায়োমেডিক্যাল, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র রিসার্চ ফেলো পদে মেটালার্জি ও মেটিরিয়ালস-এর ওপর যাঁরা স্নাতকোত্তর লাভ করেছেন তাঁদের নিয়োগ করা হবে। 

এমনকি, পূর্ব অভিজ্ঞতা হিসাবে আবেদনকারীদের থার্মো-ক্যাল্ক সফট্অয়্যার ও মাল্টিফিজিক্স জেনে থাকা দরকার। প্রার্থীদের পারিশ্রমিক স্বরূপ ৩১ হাজার টাকা থেকে ৫৭ হাজার টাকা দেওয়া হবে। তবে, এই কাজ চুক্তিভিত্তিক হবে। আর, কমপক্ষে ৩০ মাস থেকে পাঁচ বছরের চুক্তিতে কাজ চলবে। ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে প্রার্থীদের বয়সের সীমা থাকতে হবে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত আবেদীন করা যাবে। আর, সাক্ষাৎকার হতে চলেছে এই মাসের ২৮ নভেম্বর। 

×
  • CTVN